…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লভ্যাংশ দেবে না শাইনপুকুর সিরামিকস

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোহিনুর কেমিক্যাল মোট ৩২ দশমিক ৫০ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ এবং লীগ্যাসি ফুটওয়্যার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে শাইনপুকুর সিরামিকস কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পৃথক পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) লভ্যাংশের এসব তথ্য জানা গেছে।

কোহিনুর কেমিক্যালের পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৭১ টাকা ১ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

লীগ্যাসি ফুটওয়্যার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ বা শেয়ারপ্রতি ১০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ পয়সা এবং ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ টাকা ২৯ পয়সা।

লীগ্যাসি ফুটওয়্যারের বার্ষিক সাধারণ সভা হবে ২৬ ডিসেম্বর। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ২০ পয়সা এবং ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৯৬ টাকা ৮৯ পয়সা।

কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ অনুমোদনে বার্ষিক সাধারণ সভা হবে ২৮ ডিসেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

অন্যদিকে শাইনপুকুর সিরামিকস ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৯ টাকা ৯৪ পয়সা।

শাইনপুকুর সিরামিকসের বার্ষিক সাধারণ সভার তারিখ আদালতের অনুমোদন সাপেক্ষে নির্ধারণ করা হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

দেশের বাজারে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম
অর্থনীতি ও ব্যবসা

দেশের বাজারে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা।…

ঢাকার বাজারে চড়া দামে হিমশিম ক্রেতারা: শিম ১২০, বেগুন-কাঁকরোল ১০০ টাকা কেজি
অর্থনীতি ও ব্যবসা

ঢাকার বাজারে চড়া দামে হিমশিম ক্রেতারা: শিম ১২০, বেগুন-কাঁকরোল ১০০ টাকা কেজি

রাজধানী ঢাকার বাজারগুলোতে নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শীতকালীন সবজির আগাম সরবরাহ শুরু হলেও অধিকাংশ সবজির দাম এখনও চড়া। মাছ, …

টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম, ভরিতে কমেছে সাড়ে পাঁচ হাজার টাকা
অর্থনীতি ও ব্যবসা

টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম, ভরিতে কমেছে সাড়ে পাঁচ হাজার টাকা

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮…

৬১ ব্যাংকের ২২টিই পুঞ্জীভূত লোকসানে, মোট ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা; আমানতে সুরক্ষা সর্বোচ্চ ২ লাখ
অর্থনীতি ও ব্যবসা

৬১ ব্যাংকের ২২টিই পুঞ্জীভূত লোকসানে, মোট ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা; আমানতে সুরক্ষা সর্বোচ্চ ২ লাখ

দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ২২টি ব্যাংক পুঞ্জীভূত লোকসানে রয়েছে। এসব ব্যাংকের মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা। এর মধ্যে রয়েছে চারটি রাষ্ট…