…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রবিবার, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রবিবার, চলবে ৭ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হবে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।

এবারের ফলে সারা দেশে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পুনর্নিরীক্ষণের আবেদনের বিস্তারিত নিয়মাবলি জানানো হয়েছে। প্রতিটি পত্রের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে।

আবেদন করতে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। এরপর বোর্ডের ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। পরের ধাপে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদনের পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগেই আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি পরিশোধ করা হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষা বিভাগের আরও খবর

এইচএসসিতে ছাত্রদের অর্ধেকের বেশি ফেল, পাসের হার নেমেছে ৪৭.৭৫ শতাংশে
শিক্ষা

এইচএসসিতে ছাত্রদের অর্ধেকের বেশি ফেল, পাসের হার নেমেছে ৪৭.৭৫ শতাংশে

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রদের অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছে। ছাত্রদের ফেলের হার ৫২ দশমিক ২৫ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৪…

এইচএসসিতে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাস ৯৯.৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন
শিক্ষা

এইচএসসিতে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাস ৯৯.৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবারও দুর্দান্ত ফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রতিষ্ঠান…

শিক্ষা

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: মোহাম্মদপুরের কর্মশালায় ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রস্তাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করতে…

আশ্বাসের ছয় মাস পেরিয়েও পদোন্নতি হয়নি নোবিপ্রবি শিক্ষক গোলাম মোস্তফার, ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

আশ্বাসের ছয় মাস পেরিয়েও পদোন্নতি হয়নি নোবিপ্রবি শিক্ষক গোলাম মোস্তফার, ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা চার বছর ধরে অধ্যাপক প…