…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিবেদক
পাবনার মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে পাশাপাশি দাফন
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু, কিশোর ও তরুণের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গোরস্থানে সারিবদ্ধভাবে ছয়জনকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে পড়ে তাদের মধ্যে নয়জন বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন।

ঘটনার পর আহতরা বেশ কিছুক্ষণ টংঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সরকার ঘোষিত বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত থেকে অনুদানের অর্থ পরিবারগুলোর হাতে তুলে দেন।

জাতীয় বিভাগের আরও খবর

শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক মহল অস্থিতিশীলতা করছে, মিরপুরের আন্দোলন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
জাতীয়

শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক মহল অস্থিতিশীলতা করছে, মিরপুরের আন্দোলন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোব…

আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা
জাতীয়

আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা

আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য বিভাগ এই …

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণই শেষ হয়নি অনেকের, রোববার থেকে বর্ধিত বেতন পাবেন না অনেকে
জাতীয়

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণই শেষ হয়নি অনেকের, রোববার থেকে বর্ধিত বেতন পাবেন না অনেকে

নতুন পে-স্কেল অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। সেই হিসাবে তিন মাসের বকেয়াস…

আশুলিয়ায় মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অন্তত ১১ কারখানায় ছুটি; ইটপাটকেলে পুলিশ সদস্য আহত
জাতীয়

আশুলিয়ায় মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অন্তত ১১ কারখানায় ছুটি; ইটপাটকেলে পুলিশ সদস্য আহত

ঢাকার আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শনি…