…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক মহল অস্থিতিশীলতা করছে, মিরপুরের আন্দোলন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক মহল অস্থিতিশীলতা করছে, মিরপুরের আন্দোলন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের মধ্যে কারা শ্রমিক আর কারা শ্রমিক না—সেই তথ্য মিডিয়ার কাছে আছে। আপনারা সেটা প্রকাশ করুন।

শ্রমমন্ত্রী বলেন, মিরপুরের আন্দোলনের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত। সরকারকে অস্থিতিশীল করার জন্য ওই রাজনৈতিক মহল এগুলো করছে।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। তবে এটাকে আমাদের দুর্বলতা হিসেবে নেওয়ার সুযোগ নেই। সরকার প্রত্যেকটা স্টেপে তার দায়িত্ব পালন করবে।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন দ্রুত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী মজুরি বোর্ড গঠন হবে আগামীকাল। তার পরও আন্দোলন হওয়ার কথা না। কেন এই আন্দোলন, সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, দেশপ্রেমিক হলে নোংরামি থেকে দূরে থাকবেন।

শ্রমমন্ত্রী আরও বলেন, পরিষ্কার করে বলছি, দাবি অনুযায়ী মজুরি বোর্ড আগামীকাল গঠন হবে। সেখানে তাদেরও প্রতিনিধি ছিল। বিজিএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধিরাও ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র যানজট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টা থেকে মিরপুরে…

আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা
জাতীয়

আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা

আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য বিভাগ এই …

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণই শেষ হয়নি অনেকের, রোববার থেকে বর্ধিত বেতন পাবেন না অনেকে
জাতীয়

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণই শেষ হয়নি অনেকের, রোববার থেকে বর্ধিত বেতন পাবেন না অনেকে

নতুন পে-স্কেল অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। সেই হিসাবে তিন মাসের বকেয়াস…

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে পাশাপাশি দাফন
জাতীয়

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে পাশাপাশি দাফন

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু, কিশোর ও তরুণের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের ম…