…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘আশপাশের কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

ওসি জানান, শ্রমিকরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পুলিশের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

একই দাবিতে এর আগেও মিরপুরে অবরোধ হয়েছে। গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। কয়েকদিন আগে একই দাবিতে উত্তরায় টানা কয়েক দিন সড়ক অবরোধ করা হয়।

জাতীয় বিভাগের আরও খবর

শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক মহল অস্থিতিশীলতা করছে, মিরপুরের আন্দোলন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
জাতীয়

শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক মহল অস্থিতিশীলতা করছে, মিরপুরের আন্দোলন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোব…

আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা
জাতীয়

আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা

আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য বিভাগ এই …

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণই শেষ হয়নি অনেকের, রোববার থেকে বর্ধিত বেতন পাবেন না অনেকে
জাতীয়

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণই শেষ হয়নি অনেকের, রোববার থেকে বর্ধিত বেতন পাবেন না অনেকে

নতুন পে-স্কেল অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। সেই হিসাবে তিন মাসের বকেয়াস…

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে পাশাপাশি দাফন
জাতীয়

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে পাশাপাশি দাফন

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু, কিশোর ও তরুণের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের ম…