…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

নিজস্ব প্রতিবেদক
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ পার হয়েছে ১১ দলের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের বহর।

শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে লংমার্চের বহর গোপালগঞ্জ অতিক্রম করে।

লংমার্চ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা লক্ষ্য করা গেছে। পুলিশের নিয়মিত ফোর্স, ডিটেকটিভ ব্রাঞ্চের পাশাপাশি বিপুলসংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করা হয় গোপালগঞ্জজুড়ে।

গুরুত্বপূর্ণ মোড়, সংযোগ সড়কের মুখ ও জনশূন্য স্থানসহ অধিকাংশ জায়গাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

এর আগে আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

উদ্বোধনী সমাবেশ শেষে সাড়ে আটটার দিকে লংমার্চ শুরু করেন ১১ দলের নেতা-কর্মীরা।

পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা করার কথা রয়েছে।

এ ছাড়া যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহের বাস টার্মিনালে পথসভা করা হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজনীতি বিভাগের আরও খবর

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ খুলনায়, শিববাড়ী মোড়ে পথসভা
রাজনীতি

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ খুলনায়, শিববাড়ী মোড়ে পথসভা

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফা লংমার্চ খুলনায় পৌঁছেছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।…

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান

বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।…

রাজনীতি

বায়তুল মোকাররমে লংমার্চ উদ্বোধনে অলি আহমেদ: সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন

সময় থাকতে সতর্ক হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে …

রাজনীতি

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: বায়তুল মোকাররমে লংমার্চ উদ্বোধনে শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। শনিবার (৩১ অক্টোবর) স…