…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নেত্রকোণার কলমাকান্দায় খাটের নিচ থেকে ৪ লাখ ভারতীয় রুপি উদ্ধার, একজন আটক

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় এক বসতঘরের খাটের নিচে রাখা পুঁটলি থেকে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে দুলাল মিয়ার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে তাঁর দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা একটি পুঁটলি থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। নোটগুলোর মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় রুপির মাধ্যমে সীমান্তে চোরাচালান চক্রের কার্যক্রমে সহায়তাকারীদের সঙ্গে দুলাল মিয়ার সম্পৃক্ততা থাকতে পারে।

তবে জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া দাবি করেছেন, স্থানীয় গারো সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে মাঝেমধ্যে অল্প অল্প করে রুপি কিনে জমিয়েছিলেন তিনি।

পুলিশ তাঁর এই দাবি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

তাহসিফ সাউরি হত্যা: হাসিনার পালানোর ভিডিও ছড়ানোই কারণ হতে পারে বলে রাষ্ট্রপক্ষের সন্দেহ, দীপ চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

তাহসিফ সাউরি হত্যা: হাসিনার পালানোর ভিডিও ছড়ানোই কারণ হতে পারে বলে রাষ্ট্রপক্ষের সন্দেহ, দীপ চার দিনের রিমান্ডে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার কারণে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ …

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলা: বাবুর্চির পর সহকারী সোনাবান বিবিও মারা গেলেন
আইন ও অপরাধ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলা: বাবুর্চির পর সহকারী সোনাবান বিবিও মারা গেলেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি মাদ্রাসায় খাবার পরিবেশনের সময় এক ব্যক্তির হামলায় বাবুর্চির মৃত্যুর পর তাঁর সহকারী আহত সোনাবান বিবিও (৬৫) মারা গেছে…

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার, বন্ধ অন্তত ২৬ কারখানা
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার, বন্ধ অন্তত ২৬ কারখানা

আশুলিয়ায় শ্রমিকদের চলমান আন্দোলন ও বিক্ষোভের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক থেকে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুল…

আইন ও অপরাধ

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞা…