…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এইচএসসিতে দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ: জিপিএ-৫ে এগিয়ে রংপুরের ১২ প্রতিষ্ঠান, ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তি বিবেচনায় সেরা ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে রংপুর জেলার রয়েছে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান, যা এই বোর্ডে সর্বোচ্চ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী।

এবার এই বোর্ড থেকে মোট ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন।

শতভাগ পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে থাকা সেরা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে রংপুর জেলার ১২টি, দিনাজপুরের ১১টি, নীলফামারীর ৬টি, লালমনিরহাটের ৬টি, গাইবান্ধার ৫টি, কুড়িগ্রামের ৫টি, ঠাকুরগাঁওয়ের ৩টি এবং পঞ্চগড়ের ২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে দিনাজপুর, আর তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী ও লালমনিরহাট।

রংপুর জেলার সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রংপুর সরকারি কলেজ — পরীক্ষার্থী ১ হাজার ২৭১ জন, পাস ১ হাজার ২০৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৪২৮ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিল ৯৫৬ জন, পাস করেছে ৯৪৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১০ জন।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ৭১৮ জন, পাস ৬৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। কারমাইকেল কলেজে পরীক্ষার্থী ১ হাজার ৩৬ জন, পাস ৮৮২ জন, জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন।

দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১২৯ জন, পাস ১২৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। রংপুর ক্যাডেট কলেজে ৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং সবাই জিপিএ-৫ পেয়েছে।

সরকারি বেগম রোকেয়া কলেজে পরীক্ষার্থী ৯৯৬ জন, পাস ৭৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। রংপুর সরকারি সিটি কলেজে পরীক্ষার্থী ৭২২ জন, পাস ৫৩৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ৪৮৮ জন, পাস ৪৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।

এ ছাড়া কাউনিয়া কলেজে পরীক্ষার্থী ৫৩১ জন, পাস ৩৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন; বদরগঞ্জ মহিলা কলেজে পরীক্ষার্থী ৩৫৪ জন, পাস ১৭৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন; এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ৫৯২ জন, পাস ৫০০ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

দিনাজপুর জেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিনাজপুর সরকারি কলেজে পরীক্ষার্থী ৮০৪ জন, পাস ৭৪৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন। দিনাজপুর সরকারি সিটি কলেজে পরীক্ষার্থী ১ হাজার ১৬০ জন, পাস ৮৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। হলিল্যান্ড কলেজে পরীক্ষার্থী ৩০৮ জন, পাস ২৯২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ৮৪৯ জন, পাস ৬৯৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। বীরগঞ্জ সরকারি কলেজে পরীক্ষার্থী ৭০৭ জন, পাস ৪৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

শিক্ষা বিভাগের আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি।…

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি
শিক্ষা

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি

জামালপুরে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের…

সাতক্ষীরার তালায় এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু, পাশে মিলল চিরকুট
শিক্ষা

সাতক্ষীরার তালায় এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু, পাশে মিলল চিরকুট

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করে…

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের চেয়ে ফেল বেশি: ৩১ হাজার ৯১২ জন অকৃতকার্য, পাসের হার ৪৪.৮৪ শতাংশ
শিক্ষা

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের চেয়ে ফেল বেশি: ৩১ হাজার ৯১২ জন অকৃতকার্য, পাসের হার ৪৪.৮৪ শতাংশ

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার পাসের চেয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়েছে। বোর্ডের অধীন ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ …