…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি
ছবি: সংগৃহীত

জামালপুরে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের হার শূন্য শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ছয়জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি।

মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় চারজন। তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন। গত বছরও এ কলেজের ১০ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ফলে টানা দুই বছর প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য।

এ ছাড়া মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি।

নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, তাঁদের প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে শিক্ষকেরা জীবিকা নির্বাহের জন্য অন্য পেশায় যুক্ত থাকায় নিয়মিত পাঠদান সম্ভব হয় না। আগামীতে এ পরিস্থিতির উন্নতির চেষ্টা করবেন তাঁরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ বিষয়ে নিবিড় তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস
শিক্ষা

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বছর পর…

ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক মুনায়েম খান
শিক্ষা

ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক মুনায়েম খান

নিজ হাতে গড়া বিদ্যালয় থেকে অবসরের দিনে ঘোড়ায় চড়ে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারুইগাঁও সরকারি প্রাথমিক বিদ…

বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি উদ্ভাবনের পর্যায়ে পৌঁছাতে হবে: বিজ্ঞান কার্নিভালে শিক্ষামন্ত্রী
শিক্ষা

বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি উদ্ভাবনের পর্যায়ে পৌঁছাতে হবে: বিজ্ঞান কার্নিভালে শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন ও তৈরির পর্যায়ে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ …

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি।…