…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, চার বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর ০১-এ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

নড়াইলের লোহাগড়ায় মধুমতির ভাঙনে বিলীন আমডাঙ্গার বসতভিটা ও মসজিদ, স্থায়ী বাঁধের দাবি
আবহাওয়া ও পরিবেশ

নড়াইলের লোহাগড়ায় মধুমতির ভাঙনে বিলীন আমডাঙ্গার বসতভিটা ও মসজিদ, স্থায়ী বাঁধের দাবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ব্যাপক আকারে নদীভাঙন দেখা দিয়েছে। উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা এলাকায় গত কয়েক দিন…

অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ব্রিসবেনে ঝড়ের সতর্কতা, ১২৫ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়ার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ব্রিসবেনে ঝড়ের সতর্কতা, ১২৫ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক রাজধানী শহরে ঝড়ের সতর্কতা জারি রয়েছে। একটি তীব্র আবহাওয়া বলয় দেশজুড়ে এগিয়ে আসায় মেলবোর্ন, ক্যা…

আবহাওয়া ও পরিবেশ

এআই ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা ২০৩০ সালে বাড়তে পারে ১৬০ শতাংশ, জলবায়ু নিয়ে সতর্ক করল বিএফএফ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারে বিশ্বজুড়ে বাড়ছে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা, আর তাতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছ…

ঢাকায় সকালে হালকা বাতাস ও নরম রোদ, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় সকালে হালকা বাতাস ও নরম রোদ, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস

কার্তিক মাসের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকায় শনিবার সকালে বইছিল হালকা বাতাস। আকাশে ছিল হালকা সাদা মেঘ, আর দেখা মিলেছে নরম-কোমল রোদের।…