…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাস ৪৫.৬ শতাংশ, জেলাগুলোর মধ্যে শীর্ষে রাজশাহী জেলা

নিজস্ব প্রতিবেদক

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ। বোর্ডের আট জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

জেলাভিত্তিক ফলে পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা, যেখানে পাসের হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে বগুড়া জেলা, পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ। সবচেয়ে কম পাসের হার নওগাঁ জেলায়, ৩৬ দশমিক ৯৩ শতাংশ।

রাজশাহী জেলায় ২৮ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৫৪০ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৮৫ জন। বগুড়ায় ২৬ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৩৪১ জন, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০৯ জন।

পাবনায় ১৮ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ৬৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৫০ জন। সিরাজগঞ্জে ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন।

নওগাঁয় ১২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭২১ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৫৪ জন। নাটোরে ১১ হাজার ৭৫৩ জনের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫৬৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১২৮ জন।

চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭৬৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৪৮ জন। জয়পুরহাটে ৬ হাজার ৫৪৫ জনের মধ্যে পাস করেছেন ২ হাজার ৭২৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।

এই বোর্ডে ছেলে ও মেয়ে পরীক্ষার্থীদের পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ — ব্যবধান ১৫ দশমিক ৩২ শতাংশ পয়েন্ট।

বোর্ডের হিসাবে মোট ৭১ হাজার ৪২৮ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ৯৩৩ জন। অন্যদিকে ৬৫ হাজার ৯২৮ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ হাজার ৯৬১ জন।

জেলাভিত্তিক ফলাফলেও প্রতিটি জেলায় মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে বেশি। রাজশাহীতে মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ ও ছেলেদের ৪৯ দশমিক ১৫ শতাংশ; বগুড়ায় মেয়েদের ৬০ দশমিক ৫৩ শতাংশ ও ছেলেদের ৪৭ দশমিক ৩৫ শতাংশ।

শিক্ষা বিভাগের আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি।…

মেয়াদ শেষ, তফসিলের দেখা নেই: দ্রুত রাকসু নির্বাচনের দাবি রাবির ছাত্রনেতাদের
শিক্ষা

মেয়াদ শেষ, তফসিলের দেখা নেই: দ্রুত রাকসু নির্বাচনের দাবি রাবির ছাত্রনেতাদের

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর ৩৫ বছর বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের …

রাজশাহী বোর্ডে পাসের হার কমে ৪৫.০৬ শতাংশ, অটোপাসের পর এটাই সর্বনিম্ন
শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার কমে ৪৫.০৬ শতাংশ, অটোপাসের পর এটাই সর্বনিম্ন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। করোনা মহামারির সময় ২০২০ সালে অটোপাসের…

শিক্ষা

নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানের সবাই ফেল: ১৩৯ পরীক্ষার্থীর একজনও পাস করেনি এইচএসসিতে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর পাশাপাশি মাদরা…