…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নেত্রকোনার গোপালপুর মডেল কলেজে একমাত্র পরীক্ষার্থীও পাস করেনি, জেলায় শূন্য পাস পাঁচ কলেজে

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার গোপালপুর মডেল কলেজে একমাত্র পরীক্ষার্থীও পাস করেনি, জেলায় শূন্য পাস পাঁচ কলেজে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজে অধ্যক্ষসহ শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কলেজটির একমাত্র শিক্ষার্থীও পাস করতে পারেনি।

শনিবার প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। গোপালপুর ছাড়াও জেলায় আরও চারটি কলেজের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাসের তালিকায় থাকা পাঁচটি কলেজই নন-এমপিওভুক্ত।

২০০১ সালে প্রতিষ্ঠিত গোপালপুর মডেল কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। কলেজের অধ্যক্ষ সুজিত কান্তি কর বলেন, একমাত্র পরীক্ষার্থী গত বছরও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এবার শুধু ওই বিষয়ে পরীক্ষা দিলেও সে পাস করতে পারেনি।

অধ্যক্ষ আরও বলেন, দীর্ঘদিনেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় কোনো শিক্ষক এখানে থাকতে চান না। এ কারণে শিক্ষার্থীসংখ্যাও কমে গেছে। বর্তমানে তাঁকে নিয়েই কলেজে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন।

জেলার শূন্য পাসের তালিকায় থাকা অন্য চারটি প্রতিষ্ঠান হলো কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

এবার নেত্রকোনার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন। জেলা শিক্ষা বিভাগের হিসাবে জেলায় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন।

এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন, শূন্য পাস করা পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে, তা অনুসন্ধানের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা
শিক্ষা

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা

সারা দেশের মতো ময়মনসিংহেও শনিবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যা…

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি
শিক্ষা

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি

জামালপুরে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের…

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস
শিক্ষা

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বছর পর…

ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক মুনায়েম খান
শিক্ষা

ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক মুনায়েম খান

নিজ হাতে গড়া বিদ্যালয় থেকে অবসরের দিনে ঘোড়ায় চড়ে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারুইগাঁও সরকারি প্রাথমিক বিদ…