…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কল্যাণপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের একটি মশাল মিছিল হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি দারুস সালাম এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

গণভোটের রায় না মানলে সাত দফা এক দফায় রূপ নেবে: ঝিনাইদহে জামায়াত আমির

গণভোটের গণরায় না মেনে বর্তমান সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার সাত দফা দাবি মে…

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির
রাজনীতি

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে…

খুলনা থেকে ফেরার পথে পাটকেলঘাটায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০
রাজনীতি

খুলনা থেকে ফেরার পথে পাটকেলঘাটায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক ম…