…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভাটারায় বাড়িতে মাদক উদ্ধার ও ৮৪ জন আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
ভাটারায় বাড়িতে মাদক উদ্ধার ও ৮৪ জন আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাসায় এ ধরনের কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশের ফলে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাঁর এই আচরণকে শিষ্টাচারবহির্ভূত ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী হিসেবে গণ্য করা হয়েছে।

গত ১৯ অক্টোবর গভীর রাতে রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসভবনে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়িতে ডিজে পার্টির আড়ালে রাতভর অবৈধ মাদক কেনাবেচা, সেবন এবং অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযানে জানা যায়।

অভিযানকালে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২৬ জন নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।

এর পরপরই আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়, যা গত ২৫ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, গাড়ি চালাচ্ছিলেন ছেলে
আইন ও অপরাধ

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, গাড়ি চালাচ্ছিলেন ছেলে

রাজধানীর পল্টনের কালভার্ট রোডে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক…

যশোরের কেশবপুরে ধানখেতে মিলল অজ্ঞাত দুই নারী-পুরুষের অর্ধগলিত লাশ
আইন ও অপরাধ

যশোরের কেশবপুরে ধানখেতে মিলল অজ্ঞাত দুই নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে ধা…

ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার
আইন ও অপরাধ

ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে খুন হয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তার (৬৮)। হত…

খিলক্ষেতে ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

খিলক্ষেতে ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

রাজধানীর খিলক্ষেতে নিজের মালিকানাধীন ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির নামে মাদক সেবনের অভিযোগ ও যৌথ অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দ…