…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ইতিহাসে সর্বনিম্ন ৪৫.৯৮ শতাংশ, ৪৯ কলেজে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ইতিহাসে সর্বনিম্ন ৪৫.৯৮ শতাংশ, ৪৯ কলেজে পাস করেনি কেউ
ছবি: সংগৃহীত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিহাসে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার সর্বনিম্নে নেমেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিং করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

পরিসংখ্যানে জানানো হয়, এবার এই বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি কলেজ থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন।

এবার এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। বিপরীতে ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

বোর্ডের পরিসংখ্যানে আরও জানানো হয়, প্রাপ্ত ফলাফলে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছেন।

গত সাত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলেও এবারের পতন স্পষ্ট। শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় পাসের হার ছিল ১০০ শতাংশ।

২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়ায় পাসের হার দাঁড়ায় ৯২ দশমিক ৪৩ শতাংশ। এরপর ২০২২ সালে পাস করেন ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।

সেই ধারাবাহিকতায় এবার পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশে নেমে আসায় তা দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন হিসেবে চিহ্নিত হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

দিনাজপুর বোর্ডের জেলাভিত্তিক এইচএসসি ফল: শীর্ষে রংপুর, সব জেলায় ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জেলাভিত্তিক ফলাফলে বড় ধরনের তারতম্য দেখা গেছে। বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আটটি জ…

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর
শিক্ষা

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষ…

শিক্ষা

নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানের সবাই ফেল: ১৩৯ পরীক্ষার্থীর একজনও পাস করেনি এইচএসসিতে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর পাশাপাশি মাদরা…

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা
শিক্ষা

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা

সারা দেশের মতো ময়মনসিংহেও শনিবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যা…