…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হাজারীবাগে ৯৯৯-এর কলে যাওয়া পুলিশের ওপর হামলা, চালককে কুপিয়ে জখম; গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগে ৯৯৯-এর কলে যাওয়া পুলিশের ওপর হামলা, চালককে কুপিয়ে জখম; গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহল দলের ওপর হামলা চালানো হয়েছে। এতে সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং গাড়িচালক এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া শাখার ডিসি মো. আকতার হোসেন বলেন, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ৯৯৯ নম্বরে চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।

পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।

এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে হাজারীবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ঢাকার সায়েন্সল্যাবে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।…

মানিকগঞ্জের সিংগাইরে ডিজিটাল জরিপে ঘুষের অভিযোগ, কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়েছেন সার্ভেয়াররা
আইন ও অপরাধ

মানিকগঞ্জের সিংগাইরে ডিজিটাল জরিপে ঘুষের অভিযোগ, কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়েছেন সার্ভেয়াররা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) কার্যক্রমে জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি,…

আইন ও অপরাধ

কিশোরগঞ্জের মিঠামইনে ভাড়া নিয়ে বরযাত্রীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে বরযাত্রীদের সঙ্গে চালক ও স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন…

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, গাড়ি চালাচ্ছিলেন ছেলে
আইন ও অপরাধ

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, গাড়ি চালাচ্ছিলেন ছেলে

রাজধানীর পল্টনের কালভার্ট রোডে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক…