…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আর্থিক খাত সংস্কারে সাড়ে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
আর্থিক খাত সংস্কারে সাড়ে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, চুক্তি সই
ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাতের সুরক্ষা ব্যবস্থা ও তদারকি সক্ষমতা জোরদার করতে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই অর্থ দিয়ে ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২’ বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে ৩২৮ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) দেওয়া হবে, যা প্রায় ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি মার্কিন ডলারের সমান।

প্রকল্পটি বাস্তবায়িত হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

প্রকল্পের মূল লক্ষ্য দেশের আর্থিক খাতের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি বাড়ানো এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তা করা।

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বছরে ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। আর উত্তোলন না করা অর্থের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ প্রতিশ্রুতি ফি ধার্য হতে পারে। ঋণ পরিশোধে পাঁচ বছর রেয়াত কালসহ মোট ২৫ বছর সময় পাওয়া যাবে; অর্থাৎ ঋণের অর্থ ছাড়ের পর নির্ধারিত রেয়াতকাল শেষে কিস্তিতে তা পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো এবং জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটি বাংলাদেশকে অর্থায়ন করে আসছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

খেলাপি ঋণ ২২ হাজার কোটি থেকে ৬ লাখ কোটি ছাড়িয়েছে, সংস্কারের সুফল পেতে আরও পাঁচ বছর: এমটিবি এমডি
অর্থনীতি ও ব্যবসা

খেলাপি ঋণ ২২ হাজার কোটি থেকে ৬ লাখ কোটি ছাড়িয়েছে, সংস্কারের সুফল পেতে আরও পাঁচ বছর: এমটিবি এমডি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, একসময় দেশে খেলাপি ঋণ ছিল ২২ হাজার কোটি টাকা, এখন তা ৬ লাখ কোটি ট…

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনি…

খোলাবাজারে ডলার উঠল ১২৮ টাকা ৫০ পয়সায়, ব্যাংকেও বেড়েছে দাম
অর্থনীতি ও ব্যবসা

খোলাবাজারে ডলার উঠল ১২৮ টাকা ৫০ পয়সায়, ব্যাংকেও বেড়েছে দাম

হঠাৎ খোলাবাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছে। পূজার ছুটিসহ বিভিন্ন কারণে নগদ ডলারের দাম বাড়ার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বাড়ছে। এতে আমদা…

অর্থনীতি ও ব্যবসা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমান নগদ টাকা তোলার সুবিধা চালু করল ওয়ালটন প্লাজা

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ তোলার নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘কিস্তি ক্রেতা সুরক্…