…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা সভাপতি একরামুল হুদাকে আটক করেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন সাংবাদিকদের কাছে এই আটকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক একরামুল হুদাকে একটি নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

অ্যাডভোকেট একরামুল হুদা পতিত আওয়ামী লীগ আমলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন বলে জানা গেছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা: বিমানমন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ব…

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের উপস্থিতি, আগুন নিয়ন্ত্রণে আরও ১৫ দিন লাগতে পারে: বাপেক্স
জাতীয়

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের উপস্থিতি, আগুন নিয়ন্ত্রণে আরও ১৫ দিন লাগতে পারে: বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানী ইউনিয়নে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা গ্যাসের সঙ্গে এবার তেলের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্…

ইনানীর গ্যাসের আগুন: ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, প্রয়োজনে রিলিফ কূপ খনন করবে বাপেক্স
জাতীয়

ইনানীর গ্যাসের আগুন: ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, প্রয়োজনে রিলিফ কূপ খনন করবে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। শুক্র…

কক্সবাজারের উখিয়ার ইনানীতে চার দিন ধরে জ্বলছে নলকূপের গ্যাসের আগুন, বিস্ফোরণ ও ভূমিধসের আশঙ্কায় ২০০ মিটারে ১৪৪ ধারা
জাতীয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে চার দিন ধরে জ্বলছে নলকূপের গ্যাসের আগুন, বিস্ফোরণ ও ভূমিধসের আশঙ্কায় ২০০ মিটারে ১৪৪ ধারা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে সৃষ্ট আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় বিস্ফোরণ ও ভূমি…