…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

নতুন হামলা হলে ‘অভাবনীয় জবাব’ দেবে ইরান, ভৌগলিক সীমা থাকবে না: সশস্ত্র বাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন, দেশটির ওপর নতুন করে হামলা হলে তারা ‘অভাবনীয় জবাব’ দেবেন। তাঁর ভাষায়, এই জবাবের কোনো ভৌগলিক সীমাবদ্ধতা থাকবে না এবং নতুন যুদ্ধের সমাপ্তি কখন হবে, সেটি তারাই ঠিক করবেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আলি আব্দুল্লাহি বলেন, তাঁরা সুপ্রিম লিডার মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তাঁর ভাষায়, শত্রুদের হামলা করার মতো অনেক কিছু তাঁদের কাছে আছে এবং সেগুলো তাঁদের কার্যপ্রণালিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় জবাবের সম্মুখীন হবে এবং তারাই হবেন সেই পক্ষ, যারা এই নতুন যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন যে হামলার প্রস্তুতি নিচ্ছে, তা হবে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত তীব্র। মেজর জেনারেল আলি আব্দুল্লাহি মূলত এই বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, মার্কিনিরা স্বল্প হামলা চালিয়ে থেমে যাবে, সেটি হবে না; আরেকবার হামলা হলে তাঁরা নিজেদের ইচ্ছামতো পাল্টা হামলা চালিয়ে যাবেন।

এ ছাড়া মার্কিন ও ইসরায়েলি হামলার জন্য অপেক্ষা না করে, হামলার কোনো ইঙ্গিত পেলেই ইরান তাদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা শুরু করবে বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বলেন, শত্রুরা আগে হামলা চালাবে, তাঁরা তার জন্য অপেক্ষা করবেন না; কোনো শত্রুতাপূর্ণ গতিবিধি লক্ষ্য করলে হামলার সময় এবং হামলা কেমন হবে, সেটি তাঁরাই নির্ধারণ করবেন।

তিনি জানিয়েছেন, ইরানি পর্যবেক্ষকরা মার্কিন ও ইসরায়েলিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন এবং সেই অনুযায়ী তাঁরা তাঁদের লক্ষ্যবস্তু ঠিক করছেন।

আলি আব্দুল্লাহি বলেন, জল, স্থল বা আকাশ—যেদিক দিয়েই হামলা হবে, সেদিক দিয়েই শেষ নিশ্বাস পর্যন্ত তা প্রতিহত করা হবে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

তিন বছর ধরে কুক দ্বীপপুঞ্জে আটকা শ্রীলঙ্কার রুচিরা: ট্রানজিট ভিসা না পেয়ে দেশে ফিরতে পারছেন না ৫০ বছর বয়সী নারী
আন্তর্জাতিক

তিন বছর ধরে কুক দ্বীপপুঞ্জে আটকা শ্রীলঙ্কার রুচিরা: ট্রানজিট ভিসা না পেয়ে দেশে ফিরতে পারছেন না ৫০ বছর বয়সী নারী

শ্রীলঙ্কা ছাড়ার সময় রুচিরা রানাসিংহ কল্পনাও করেননি যে তিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপপুঞ্জে আটকা পড়বেন। ৫০ বছর বয়সী এই নারী এখন তি…

সামরিক কমান্ডারদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি মোজতবা খামেনির
আন্তর্জাতিক

সামরিক কমান্ডারদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানে নতুন করে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিজ নিজ দেশে নির্বাচনের পর ইরানে আবার হামলা …

আন্তর্জাতিক

নাইজেরিয়ার উত্তর-পূর্বে আরও দুটি সন্দেহভাজন ইবোলা কেস, আইসোলেশনে দুই রোগী

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আরও দুটি সন্দেহভাজন ইবোলা কেস শনাক্ত হয়েছে। দেশটি এক দশকের বেশি সময় পর প্রথম ইবোলা কেস ঘোষণা করার পর নতুন এই কেস দুটি …

আন্তর্জাতিক

আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবি

আলবেনিয়ায় শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পেট্রলবোমা ও পাথর ছুড়ে মেরেছেন।…