…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা: ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে সাংবাদিকদের ওপর হামলা: ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে সমাবেশ
ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়।

ওসমানী হাসপাতালে দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। তাঁদের ওপর হামলার প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা সংহতি জানিয়ে অংশ নেন। বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রুদ্ধ করতেই দুজন সাংবাদিকের ওপর এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।

বক্তারা আরও বলেন, ঘটনাটি শুধু সাংবাদিকদের ওপর আক্রমণ নয়; এটি গোটা সিলেটবাসীর সেবা পাওয়ার ন্যায্য অধিকারের ওপর চরম আঘাত।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ওসমানী হাসপাতাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সিলেটবাসীর সম্পদ।

বক্তারা বলেন, অতীতে চিকিৎসকদের আন্দোলন-সংগ্রামেও সাংবাদিকরা পাশে থেকে সংবাদ প্রকাশ করেছিলেন, কিন্তু তার প্রতিদান দেওয়া হয়েছে সাংবাদিকদের রক্তাক্ত করে। রোগীদের জিম্মি করে চিকিৎসাসেবা ব্যাহত করা এবং ইন্টার্ন চিকিৎসকদের একাংশের মাধ্যমে রোগীদের স্বজনদের হেনস্তা ও মারধরের ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

হামলার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত সাধারণ মানুষের আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হতে থাকবে।

সমাবেশ থেকে সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বৈঠকের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। কোনো আপসকামিতা চলবে না বলেও জানান নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, গুলজার আহমদ হেলাল, ইমজা সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রনি প্রমুখ।

সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট কল্যাণ সংস্থা এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেটের ছাতকসহ আশপাশে ১৬ ঘণ্টায় ছয়বার ভূমিকম্প, দুটির উৎপত্তি ছাতকেই
সিলেট বিভাগ

সিলেটের ছাতকসহ আশপাশে ১৬ ঘণ্টায় ছয়বার ভূমিকম্প, দুটির উৎপত্তি ছাতকেই

সিলেটসহ আশপাশের এলাকায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত থেকে শনিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত এই ছয়টি কম্পন রেকর…

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন
সিলেট বিভাগ

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন

এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।…

দেশে ফেরার পথে দোহা বিমানবন্দরে মৃত্যু সিলেটের প্রবাসী জাহেদ আহমদের
সিলেট বিভাগ

দেশে ফেরার পথে দোহা বিমানবন্দরে মৃত্যু সিলেটের প্রবাসী জাহেদ আহমদের

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে মারা গেছেন সিলেটের প্রবাসী জাহেদ আহমদ (৩৬)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিমানবন্দরে পৌঁছ…

হবিগঞ্জের মাধবপুরে সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার, ফোনালাপের সূত্রে তিন বছর পর হত্যার রহস্য, গ্রেফতার ৪
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার, ফোনালাপের সূত্রে তিন বছর পর হত্যার রহস্য, গ্রেফতার ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামে নিখোঁজ হওয়ার তিন বছর পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলী নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা …