…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’: টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দোয়েল চত্বর অভিমুখী সড়ক ও আশপাশের এলাকায় অভিযান চালান নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ঢাবি ছাত্রদলের হল শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন।

এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সড়ক ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশক নিধনে স্প্রে প্রয়োগের কাজে সহযোগিতা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।

অভিযান চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অন্য সব দলের মতো একদিনের জন্য লোকদেখানো কাজ না করে নিজেদের অবস্থান থেকে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন তাঁরা। সেই লক্ষ্য থেকেই এই ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি নিয়মিতভাবে প্রতি শনিবার পালন করা হবে উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

কর্মসূচি উদ্বোধনকালে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালেই আমাদের আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় নগর কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সত্যিকার অর্থেই একটি গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস গড়ে তোলার চেষ্টা করবে।’ আয়োজকরা জানান, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

রুট বরাদ্দ নিয়ে অসন্তোষের মধ্যেই আজ ঢাকায় চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, ছয় রুটে ৮১৬ বাসের পরিকল্পনা

রাজধানীতে রুট বরাদ্দ নিয়ে পরিবহন মালিকদের অসন্তোষের মধ্যেই রোববার (১ নভেম্বর) ঢাকার ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু করতে যাচ্ছে স…

নিউমার্কেটের ফুটপাতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, বসানো হলো শতাধিক গাছের চারা
জাতীয়

নিউমার্কেটের ফুটপাতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, বসানো হলো শতাধিক গাছের চারা

রাজধানীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার …

জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, পাঁচ ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপ…

জাতীয়

লালন ভারত-বাংলাদেশের মিলনসেতু, বিভক্ত বিশ্বে আশার বাতিঘর: দিনেশ ত্রিবেদী

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বিভক্ত বিশ্বে লালন এক আশার বাতিঘর এবং ভারত-বাংলাদেশের মিলনসেতু।…