…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

আইনি নোটিশ নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ: ‘এখন আমিও আইনিভাবে কথা বলব’

নিজস্ব প্রতিবেদক
আইনি নোটিশ নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ: ‘এখন আমিও আইনিভাবে কথা বলব’
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। শনিবার (৩১ অক্টোবর) এ নোটিশ দেওয়া হয়েছে। বারবার শিডিউল চেয়েও না পাওয়ার অভিযোগে এই নোটিশ পাঠানো হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ‘ঠিকানা’ নামে একটি সিনেমা বানাতে যাচ্ছেন, যেটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে, তবে নির্ধারিত কোনো তারিখ উল্লেখ নেই।

নোটিশে নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘একবার বলে টাকার কথা, আমি না কি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দিইনি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’

‘ঠিকানা’ সিনেমাটি ঈদে মুক্তি দিতে চান নির্মাতারা এবং সে অনুযায়ী শিডিউল দেওয়া হচ্ছে না বলে প্রযোজকের অভিযোগ প্রসঙ্গে শরীফুল রাজ বলেন, ‘সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না—এটা তো চুক্তিতে নাই। আবার তাদের সিনেমা ঈদে আসবে—এটাও তো নয়, সেটা নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।’

চুক্তি ও আইনি নোটিশে কী বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে শরীফুল রাজ বলেন, ‘আমাদের চুক্তির ৪.১১ ধারায় উল্লেখ আছে সিনেমাটি মুক্তি অথবা মুক্তির শিডিউলের সময় প্রসঙ্গে। আইনি নোটিশের দুই নম্বর ধারায় মুক্তি নিয়ে একই কথা বলা। সিনেমাটি ঈদেই মুক্তি পাবে, তা তো নয়। অন্য কোনো সময়ও মুক্তি পাবে উল্লেখ করা। কিন্তু পরে কবে, সেটাও উল্লেখ নাই। এর মাঝেই শিডিউল নেওয়া নিয়ে আইনি নোটিশ দিয়েছে। এখন আমিও আইনিভাবেই কথা বলব।’

খানিকটা ব্যাখ্যা করে শরীফুল রাজ আরও বলেন, ‘চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটাই সিনেমা করছি না। যাই হোক, পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়েই বেশি ভাবতে চাই। প্রযোজক–পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’

বিনোদন বিভাগের আরও খবর

নিরাপত্তা ছাড়পত্র ও ভেন্যু সংকটে একের পর এক কনসার্ট স্থগিত, ঢাকায় স্থায়ী ভেন্যুর দাবি জোরালো হচ্ছে
বিনোদন

নিরাপত্তা ছাড়পত্র ও ভেন্যু সংকটে একের পর এক কনসার্ট স্থগিত, ঢাকায় স্থায়ী ভেন্যুর দাবি জোরালো হচ্ছে

নিরাপত্তা ছাড়পত্র না পেয়ে একের পর এক স্থগিত হচ্ছে কনসার্ট। আবার অনুমতি পাওয়ার পরও দর্শকের চাপ সামলাতে না পেরে বাতিল হচ্ছে অনুষ্ঠান, কখনো অনুমতি ছাড…

ঢাকায় জমে উঠেছে হ্যালোইনের আয়োজন: ভূত চতুর্দশী থেকে হরর পার্টি, তালিকায় যা যা আছে
বিনোদন

ঢাকায় জমে উঠেছে হ্যালোইনের আয়োজন: ভূত চতুর্দশী থেকে হরর পার্টি, তালিকায় যা যা আছে

বাঙালির নিজস্ব উৎসব না হলেও রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে হ্যালোইনের জনপ্রিয়তা। বিশ্বায়ন, সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক বিনোদন সংস্কৃতির প্রভা…

বিনোদন

মুক্তির আগেই রেকর্ড: ১৭৫ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘কিং’-এর বিদেশি প্রদর্শন স্বত্ব

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক রেকর্ড গড়েছে বলিউড তারকা শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘কিং’। ছবিটির বিদেশি প্রেক্ষাগৃহে প্রদর্…

বিনোদন

আইআইএফএয়ে ‘ধুরন্ধর’-এর দাপট: সর্বোচ্চ ১২ পুরস্কার, সেরা অভিনেতা রণবীর সিং

বড় পর্দায় মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। এবার পুরস্কারের মঞ্চেও দেখা গেল ভারতীয় এই সিনেমার দাপট। ২৬তম আ…