…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বরিশালের গৌরনদীতে ছয় ঘণ্টা ঘিরে রাখার পর পরিত্যক্ত জায়গা থেকে ৯টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদীতে ছয় ঘণ্টা ঘিরে রাখার পর পরিত্যক্ত জায়গা থেকে ৯টি ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবি ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখে। পরে বেলা ২টার দিকে এসআরবি খুলনা-৬-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এসআরবি খুলনা-৬-এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বিচারিক কাজে গতি আনতে দেশের ১৮টি আদালতে কম্পিউটার বরাদ্দ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন
আইন ও অপরাধ

বিচারিক কাজে গতি আনতে দেশের ১৮টি আদালতে কম্পিউটার বরাদ্দ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

দেশের অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দাপ্তরিক কাজের গতি বাড়াতে ১৮টি আদালতে ডেস্কটপ কম্পিউটার সরবরাহের উদ্যোগ নিয…

সাতক্ষীরার তালায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আইন ও অপরাধ

সাতক্ষীরার তালায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিওর এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।…

আনোয়ারায় খাসখামা গ্রামে তিন ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ
আইন ও অপরাধ

আনোয়ারায় খাসখামা গ্রামে তিন ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে তিনটি ঘরে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত গোয়া…

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা পরিচালক হাছান আলী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা পরিচালক হাছান আলী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেপ্তার করা…