…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাতক্ষীরার তালায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার তালায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিওর এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে। ভুক্তভোগী মো. গিয়াস উদ্দীন জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী; তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত সুমন সরদার (৩৬) আটারই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ নেন; চুক্তি অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা করে কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছিল বলে অভিযোগ করেন মাঠকর্মী গিয়াস উদ্দীন।

অভিযোগে বলা হয়, অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় আজ সকালে টাকা চাইতে সুমনের বাড়িতে যান গিয়াস উদ্দীন। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাঁর বাম হাতে কামড় দেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়।

এ সময় তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গিয়াস উদ্দীন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম। তিনি বলেন, আগামী ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁকে ঝাড়ু দিয়ে মারধর করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি।

জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, ‘আমার কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বরিশালের গৌরনদীতে ছয় ঘণ্টা ঘিরে রাখার পর পরিত্যক্ত জায়গা থেকে ৯টি ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

বরিশালের গৌরনদীতে ছয় ঘণ্টা ঘিরে রাখার পর পরিত্যক্ত জায়গা থেকে ৯টি ককটেল উদ্ধার

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

বিচারিক কাজে গতি আনতে দেশের ১৮টি আদালতে কম্পিউটার বরাদ্দ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন
আইন ও অপরাধ

বিচারিক কাজে গতি আনতে দেশের ১৮টি আদালতে কম্পিউটার বরাদ্দ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

দেশের অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দাপ্তরিক কাজের গতি বাড়াতে ১৮টি আদালতে ডেস্কটপ কম্পিউটার সরবরাহের উদ্যোগ নিয…

আনোয়ারায় খাসখামা গ্রামে তিন ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ
আইন ও অপরাধ

আনোয়ারায় খাসখামা গ্রামে তিন ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে তিনটি ঘরে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত গোয়া…

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা পরিচালক হাছান আলী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা পরিচালক হাছান আলী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেপ্তার করা…