…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, উপস্থিত মন্ত্রী ও উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক
পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, উপস্থিত মন্ত্রী ও উপদেষ্টারা
ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

শ্রমিকদের আন্দোলনের মধ্যে নিজের সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রমমন্ত্রী।

রবিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে ৪ থেকে ৭ নভেম্বর, কমবে গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ ব…

সৌদি আরব ফেরত দিল হজযাত্রীদের কেটে রাখা ১০ কোটি টাকা, ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা চেয়েছে বাংলাদেশ
জাতীয়

সৌদি আরব ফেরত দিল হজযাত্রীদের কেটে রাখা ১০ কোটি টাকা, ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা চেয়েছে বাংলাদেশ

২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয়ের কথা বলে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে কেটে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত আনা সম্ভব হয়েছে বলে জ…

সিরাজগঞ্জের সলঙ্গায় আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর
জাতীয়

সিরাজগঞ্জের সলঙ্গায় আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্য অপরাধজগত ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন। রোববার (১ নভেম্বর)…

ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু, গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ
জাতীয়

ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু, গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার, ১ নভেম্বর, দুপুরের দিকে পুলিশ ও বিজি…