…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে ৪ থেকে ৭ নভেম্বর, কমবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে এই সময়ে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সামিটের টার্মিনালে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে দাঁড়াবে ৬০০ মিলিয়ন ঘনফুটে।

সরবরাহের এই হ্রাসের ফলে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেও এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম করা হয়েছিল।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা সভাপতি একরামুল হুদাকে আটক করেছে ডিবি পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুল…

জাতীয়

নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা: বিমানমন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ব…

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুজন আটক, জব্দ সোনার দাম ৭ কোটি ৩৫ লাখ টাকা
জাতীয়

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুজন আটক, জব্দ সোনার দাম ৭ কোটি ৩৫ লাখ টাকা

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ নভেম্বর) দুপুরে বিজিবির নাজিরা…

ছয়টি গরুর খামার থেকে বহু প্রতিষ্ঠানের মালিক: জাতীয় যুব পুরস্কার পেলেন লালপুরের উদ্যোক্তা রায়হান
জাতীয়

ছয়টি গরুর খামার থেকে বহু প্রতিষ্ঠানের মালিক: জাতীয় যুব পুরস্কার পেলেন লালপুরের উদ্যোক্তা রায়হান

নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করেছেন। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে …