…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, রাত ১০টা থেকে শুরু অনলাইন নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, রাত ১০টা থেকে শুরু অনলাইন নিবন্ধন
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে অনলাইন নিবন্ধন শুরু হচ্ছে রবিবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে।

নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য তৈরি অনলাইন পোর্টালটি উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ।

রবিবার বিকেল ৫টায় উপাচার্যের কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পোর্টালটির উদ্বোধন করা হয়।

দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন, পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজ সহজ করতে সংশ্লিষ্ট উপকমিটি এই অনলাইন পোর্টাল তৈরি করেছে।

কমিটির সদস্যরা গত ৭ অক্টোবর এই কার্যক্রম শুরু করেন। প্রায় ২৫ দিনের প্রচেষ্টায় ১ নভেম্বর পোর্টাল তৈরির কাজ সম্পন্ন হয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতেই পোর্টালটি চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর বিষয়েও আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে এবং ফি কমানো হলে, নির্ধারিত নতুন ফির চেয়ে বেশি অর্থ দিয়ে ইতোমধ্যে যাঁরা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁরা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

জুলাই হামলায় অভিযুক্ত সাবেক রেজিস্ট্রারকে সংবর্ধনা: জাবি প্রশাসনের ভূমিকা নিয়ে ছাত্রশক্তির নিন্দা
শিক্ষা

জুলাই হামলায় অভিযুক্ত সাবেক রেজিস্ট্রারকে সংবর্ধনা: জাবি প্রশাসনের ভূমিকা নিয়ে ছাত্রশক্তির নিন্দা

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক রেজিস্ট্রার আবু হাসানকে সংবর্ধনা…

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড ক…

নাটোরে এইচএসসিতে ১৮ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: পাঁচ কর্মদিবসে কারণ জানাতে প্রধানদের নোটিশ
শিক্ষা

নাটোরে এইচএসসিতে ১৮ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: পাঁচ কর্মদিবসে কারণ জানাতে প্রধানদের নোটিশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষায় নাটোর জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই ঘটনায় প্র…

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মারধরের ঘটনায় ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ জন
শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মারধরের ঘটনায় ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ জন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ…