…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

সব অপারেটরের গ্রাহকের জন্য আসছে বাংলালিংকের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’

নিজস্ব প্রতিবেদক

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি নানা ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিজেদের সেলফ সার্ভিস অ্যাপ মাইবিএলে পরিবর্তন এনে ‘মুক্ত’ নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে।

নতুন এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি শুধু বাংলালিংকের গ্রাহকদের জন্য নয়। যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরাই অ্যাপটি ব্যবহার করতে পারবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

বাংলালিংকের ভাষ্য অনুযায়ী, ‘মুক্ত’ বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করা যাবে। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে একটি অ্যাকাউন্টের মাধ্যমেই ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির সেবা নিতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সর্বশেষ খবর ও খেলা দেখার মতো বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি টেলিযোগাযোগ সেবা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর নানা সুবিধা থাকবে। বাংলালিংক বলছে, ‘মুক্ত’ সবার জন্য উন্মুক্ত ও সহজে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে।

অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ‘পার্সোনালাইজেশন’ ফিচার থাকবে। এই ফিচার ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে। এ ছাড়া নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও সেবা পরিচালনা করা যাবে এই অ্যাপ থেকে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখে না; তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে জীবনকে আরও সহজ ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে।

‘মুক্ত’ অ্যাপ চালুর মধ্য দিয়ে বাংলালিংকের ডিজিটাল সেবা দেওয়ার কৌশলেও পরিবর্তন আসছে। আগে প্রতিষ্ঠানটি মূলত নিজেদের গ্রাহকদের জন্যই ডিজিটাল সেবা তৈরি করত। এখন সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য আরও বিস্তৃত পরিসরে এসব সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে তারা।

গ্রাহককেন্দ্রিক ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার যাত্রায় ‘মুক্ত’ অ্যাপের মাধ্যমে দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করাই বাংলালিংকের লক্ষ্য বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

প্রযুক্তি বিভাগের আরও খবর

ওপেনএআইয়ের মডেলের ৩৭২টি জটিল গাণিতিক প্রমাণে আলোড়ন, হতাশায় কাঁদলেন খ্যাতনামা গণিতবিদেরা
প্রযুক্তি

ওপেনএআইয়ের মডেলের ৩৭২টি জটিল গাণিতিক প্রমাণে আলোড়ন, হতাশায় কাঁদলেন খ্যাতনামা গণিতবিদেরা

২০২৬ সালের ৬ অক্টোবর ওপেনএআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল থেকে পাওয়া শত শত গাণিতিক গবেষণাপত্র প্রকাশ করেছে, যা গণিতের জগতে আলোড়ন সৃষ্টি করে…

পাসওয়ার্ড না চুরিয়েই অ্যাকাউন্ট দখল: ছয়টি নতুন কৌশল ও সুরক্ষার উপায়
প্রযুক্তি

পাসওয়ার্ড না চুরিয়েই অ্যাকাউন্ট দখল: ছয়টি নতুন কৌশল ও সুরক্ষার উপায়

পাসওয়ার্ড চুরি করেই যে অ্যাকাউন্ট দখল করতে হয়, তা আর সত্য নয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন অপরাধীরা এখন পাসওয়ার্ডের ধারেকাছে না গিয়েও মানুষের …

প্রযুক্তি

বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে এমন গাড়ির দাবি ঝালকাঠির গোলাম সাঈদ খানের, চার ব্যাটারির পর্যায়ক্রমিক ব্যবস্থা

ব্যাটারিচালিত গাড়ি চালাতে নিয়মিত চার্জ দিতে হয়, আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চার্জ দেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টর…

স্কোপাস গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে যশোরের যবিপ্রবি
প্রযুক্তি

স্কোপাস গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে যশোরের যবিপ্রবি

আন্তর্জাতিক গবেষণা তথ্যভান্ডার স্কোপাসে সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার সংখ্যায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে যশোর বিজ্…