…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন, ডেঙ্গুতে মারা গেলেন বেরোবি শিক্ষার্থী চন্দন

নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন, ডেঙ্গুতে মারা গেলেন বেরোবি শিক্ষার্থী চন্দন
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই আনন্দ সূত্রধর।

চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার অনীল সূত্রধরের ছেলে।

জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অংশ নিয়েছিলেন চন্দন। ওই সময় তাঁর মাথায় গুলি লাগে। সহপাঠী ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মাথায় এখনো বুলেট রয়ে গেছে। সেই গুলিবিদ্ধ অবস্থা থেকে বেঁচে ফিরলেও এবার ডেঙ্গু তাঁর প্রাণ কেড়ে নিল।

চন্দনের মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। সহপাঠী আজিজুর রহমান বলেন, ‘ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। একজন প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন। তাঁর চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি, যা কখনো পূরণ হওয়ার নয়।’

বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, ‘চন্দনের মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তাঁর চলে যাওয়া বিশ্বাস করতে পারছি না। ছেলেটি খুবই ভালো ছিল। একজন জুলাই যোদ্ধাও ছিল। মাঝেমধ্যে তাঁর সঙ্গে কথা হতো।’

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর: একিউআই ১৬৮, দূষিত শহরের তালিকায় চতুর্থ
স্বাস্থ্য

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর: একিউআই ১৬৮, দূষিত শহরের তালিকায় চতুর্থ

রাজধানী ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ১৬৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চ…

মুগদা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের র‍্যালি, জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের
স্বাস্থ্য

মুগদা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের র‍্যালি, জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। তিনি রেলপথ মন্ত…

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা
স্বাস্থ্য

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা

রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগ…

স্বাস্থ্য

দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ…