…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আবুধাবিগামী ফ্লাইটে অভিযান: প্রায় পাঁচ কোটি টাকার ছয়টি স্বর্ণের ডিম আটক

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে প্রত্যাশিত দাম না মেলায় আবুধাবি থেকে বাংলাদেশে আনা প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণের ‘ডিম’ আবার সেই দেশেই ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দার পৃথক অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।

একই দিন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম আটক করেন কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এক সংবাদ বিবৃতিতে জানায়, বিমানের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে বিমান থেকে অফলোড করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

পরে ওই যাত্রীর কাছ থেকে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।

অন্যদিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় একই ওজনের আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। দুটি ঘটনায় মোট ছয়টি ডিমের ওজন দাঁড়ায় ২ কেজি ৭২৮ গ্রাম।

আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা বলে সিআইআইডি জানিয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বর্ণের ডিমগুলো এর আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

ওই চক্রের সঙ্গে কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো দেশে আনা হয়েছিল এবং পুনরায় বিদেশে নেওয়ার পরিকল্পনায় কারা যুক্ত ছিলেন—এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

আটক স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সিআইআইডি জানিয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফে’ সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনা, মাইকে চ্যালেঞ্জ ছুড়লেন জাবের
জাতীয়

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফে’ সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনা, মাইকে চ্যালেঞ্জ ছুড়লেন জাবের

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি, লাঞ্ছিত ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী…

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারের ১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি
জাতীয়

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারের ১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি

জনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিন…

মজুরির দাবিতে শিল্পাঞ্চলে দিনভর সহিংস বিক্ষোভ, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

মজুরির দাবিতে শিল্পাঞ্চলে দিনভর সহিংস বিক্ষোভ, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রবিবার (১ নভেম্বর) হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরে…

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ জন আটক, সহিংসতায় প্রকৃত শ্রমিক জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ জন আটক, সহিংসতায় প্রকৃত শ্রমিক জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়া…