…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফে’ সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনা, মাইকে চ্যালেঞ্জ ছুড়লেন জাবের

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ‘মার্চ ফর ইনসাফে’ সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনা, মাইকে চ্যালেঞ্জ ছুড়লেন জাবের
ছবি: সংগৃহীত

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি, লাঞ্ছিত ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ জানানোর পর সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের উল্টো মাইকে সাংবাদিকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

রবিবার (১ নভেম্বর) বিকালে ফেনী শহরের মহিপাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ইনকিলাব মঞ্চের আয়োজিত কর্মসূচিতে এসব ঘটনা ঘটে।

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, কর্মসূচিতে সংবাদ সংগ্রহের সময় ইনকিলাব মঞ্চের এক নেতা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশে শত শত সাংবাদিককে পিটিয়েছি। মুন্নী সাহাকে পিটিয়ে মামলা খেয়েছি। আপনারা কী? কতজন আসতে পারেন দেখি।’

এ ধরনের বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিক তানজিদ শুভ, এসএইচ টিপু ও এম কাওছারসহ অন্যরা বিষয়টি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে জানান।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযোগ শোনার পর কেন্দ্রীয় শহীদ মিনারে মাইকে উচ্চস্বরে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ঝামেলা করবেন, দেখি কত ঝামেলা করতে পারেন। আমার সঙ্গে এসে ঝামেলা করেন।’ এ সময় তিনি আঙুল উঁচিয়ে সাংবাদিকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন বলেও অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক তানজিদ শুভ অভিযোগ করেন, ‘মহিপাল থেকে ফেনী শহরে আসার পথে সংবাদ সংগ্রহের সময় ইনকিলাব মঞ্চের এক নারী কর্মী আমার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে ধাক্কা দেন এবং ‘‘ফেনীর প্রত্যয়ের’’ (সংবাদমাধ্যম) বুম সরিয়ে দেন। এতে আমার সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি হয়।’

গণমাধ্যমকর্মী এস এইচ টিপুর অভিযোগ, তিনি সরাসরি সম্প্রচার করার সময় ইনকিলাব মঞ্চের ঢাকা থেকে আসা নেতাকর্মীদের একজন তাঁর মোবাইল ক্যামেরা ছুড়ে ফেলে দেন।

অন্যদিকে ভিডিও ধারণের সময় গণমাধ্যমকর্মী এম কাওছারের দিকেও একজন তেড়ে এসে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সাংবাদিকেরা জানিয়েছেন, এসব ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ গণমাধ্যমকর্মীদের কাছে রয়েছে। ফুটেজে ঘটনার বিভিন্ন অংশ এবং আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের মাইকে দেওয়া বক্তব্য ধারণ করা হয়েছে বলেও তাঁরা জানান।

সাংবাদিকদের অভিযোগ, রাজনৈতিক কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করা তাঁদের পেশাগত দায়িত্ব। কোনো প্রশ্ন বা সংবাদ ধারণ অপছন্দ হলে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে, কিন্তু শারীরিকভাবে বাধা দেওয়া, ক্যামেরা ছুড়ে ফেলা কিংবা হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকদেরই হুমকি ও হয়রানির মুখে পড়ার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং অভিযুক্ত নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের আরও খবর

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারের ১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি
জাতীয়

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারের ১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি

জনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিন…

মজুরির দাবিতে শিল্পাঞ্চলে দিনভর সহিংস বিক্ষোভ, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

মজুরির দাবিতে শিল্পাঞ্চলে দিনভর সহিংস বিক্ষোভ, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রবিবার (১ নভেম্বর) হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরে…

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ জন আটক, সহিংসতায় প্রকৃত শ্রমিক জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ জন আটক, সহিংসতায় প্রকৃত শ্রমিক জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়া…

জাতীয়

আবুধাবিগামী ফ্লাইটে অভিযান: প্রায় পাঁচ কোটি টাকার ছয়টি স্বর্ণের ডিম আটক

দেশের বাজারে প্রত্যাশিত দাম না মেলায় আবুধাবি থেকে বাংলাদেশে আনা প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণের ‘ডিম’ আবার সেই দেশেই ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল বল…