…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারের ১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি

নিজস্ব প্রতিবেদক
দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারের ১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি
ছবি: সংগৃহীত

জনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দল।

রোববার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাঁচ দিনব্যাপী ‘পাবলিক অর্ডার ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রায়ট কন্ট্রোল ট্রেনিং’ শীর্ষক এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণটি আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রশিক্ষণে মোট ১১৮ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ১১ জন বিসিএস কর্মকর্তা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ জন সদস্য এবং আনসার ব্যাটালিয়নের ৯৭ জন সদস্য।

তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল প্রশিক্ষণটি পরিচালনা করছে। দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক দূতাবাসের নিরাপত্তা, সহযোগিতা ও অভ্যন্তরীণ বিষয়ক কাউন্সেলর জেন্ডারমেরি কর্নেল বোরো তাসদেলেন।

এ ছাড়া তুরস্কের জেন্ডারমেরি জেনারেল কমান্ডের তিনজন অভিজ্ঞ প্রশিক্ষক ও একজন দোভাষী এই দলে যুক্ত রয়েছেন।

প্রশিক্ষণের প্রথম দিনে জেন্ডারমেরি ফার্স্ট লেফটেন্যান্ট ওগুজহান কারাতাস প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যসূচি, মডিউল ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

প্রতিদিন ছয় ঘণ্টার এই প্রশিক্ষণে তাত্ত্বিক পাঠ, ব্যবহারিক অনুশীলন, বাস্তব পরিস্থিতিভিত্তিক প্রশিক্ষণ ও অপারেশনাল কৌশলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রথম দিনে একাডেমির বীর বিক্রম এলাহী বক্স অডিটোরিয়ামে তাত্ত্বিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন বিরতির পর প্যারেড গ্রাউন্ডে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল হাতে-কলমে শেখানো হয় ও সেগুলোর বাস্তব প্রদর্শনী করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদস্যদের বিদ্যমান পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত আধুনিক কৌশল ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটলে সামগ্রিক প্রস্তুতি আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়েছে, জনশৃঙ্খলা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, আকস্মিক সহিংসতা প্রতিরোধ এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফে’ সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনা, মাইকে চ্যালেঞ্জ ছুড়লেন জাবের
জাতীয়

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফে’ সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনা, মাইকে চ্যালেঞ্জ ছুড়লেন জাবের

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি, লাঞ্ছিত ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী…

মজুরির দাবিতে শিল্পাঞ্চলে দিনভর সহিংস বিক্ষোভ, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

মজুরির দাবিতে শিল্পাঞ্চলে দিনভর সহিংস বিক্ষোভ, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রবিবার (১ নভেম্বর) হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরে…

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ জন আটক, সহিংসতায় প্রকৃত শ্রমিক জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ জন আটক, সহিংসতায় প্রকৃত শ্রমিক জড়িত নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়া…

জাতীয়

আবুধাবিগামী ফ্লাইটে অভিযান: প্রায় পাঁচ কোটি টাকার ছয়টি স্বর্ণের ডিম আটক

দেশের বাজারে প্রত্যাশিত দাম না মেলায় আবুধাবি থেকে বাংলাদেশে আনা প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণের ‘ডিম’ আবার সেই দেশেই ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল বল…