…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যাত্রাবাড়ীতে ‘তারুণ্যের পৃথিবী’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও বই পড়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ‘তারুণ্যের পৃথিবী’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও বই পড়ার পরামর্শ
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, ইতিবাচক মনোভাব লালন এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকেরা।

‘স্টামফোর্ড ইউনিভার্সিটি–প্রথম আলো তারুণ্যের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানের ২৪তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন কলেজটির কয়েক শ শিক্ষার্থী।

আলোচকেরা বলেন, পৃথিবীর বিখ্যাত মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করতেন। তরুণদেরও ভালো করতে হলে সব সময় সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি ইতিবাচক মনোভাব লালন করতে হবে। সামনে এগিয়ে যেতে লাগবে পরিশ্রম, অধ্যবসায় এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখা।

অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ভালো মানুষ হতে হলে প্রচুর বই পড়তে হবে; নিজেকে জানার জন্য বই পড়ার বিকল্প নেই।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, সহশিক্ষা কার্যক্রম তাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তবে যে কাজই করা হোক, সেটা মন দিয়ে করতে হবে।

শিক্ষার্থীদের মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শও দেন আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে ‘না’ স্লোগান দেন।

অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী পৃথিবী। আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে তোমাদের অবদান ও ভূমিকা হবে অপরিসীম। তবে এই কঠিন কাজটি করতে পারবে তোমরাই। এই বিশ্বাসও তোমাদের অন্তরে লালন করতে হবে।’

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার উৎসাহ দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কমল কান্ত দাস বলেন, জীবনে বড় কিছু করার জন্য শুধু স্বপ্ন দেখলে হবে না; স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম, অধ্যবসায় এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশের ফরহাদ হক শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিশক্তি, মনোযোগ, চিন্তা করার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তা বাড়ানোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি পারব না, আমাকে দিয়ে হবে না—এমন চিন্তা ও কাজ কখনো করা যাবে না। নিজেকে উদ্যমী রাখতে হবে। মনে সাহস রেখে পরিশ্রম করতে হবে; আর প্রতিদিন নিজেকে একটু হলেও সময় দিতে হবে।’

টেন মিনিটস স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর ফারহান সাকিব শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চিন্তা ও কাজে সৃজনশীলতা বাড়ানোর পরামর্শ দেন।

এর আগে সকালে ডেমরার সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তিন দিনের প্রথমা বইমেলা উদ্বোধন করেন আনিসুল হক। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মন দেওয়ার পাশাপাশি বিভিন্ন গল্প ও কবিতার বই পড়ার পরামর্শ দেন। আনিসুল হক তাৎক্ষণিক প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে বই উপহার দেন। বইমেলাটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

শিক্ষা বিভাগের আরও খবর

এইচএসসিতে ফল বিপর্যয়ের ধাক্কা উচ্চশিক্ষায়: স্নাতকে প্রায় সাড়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকার আশঙ্কা
শিক্ষা

এইচএসসিতে ফল বিপর্যয়ের ধাক্কা উচ্চশিক্ষায়: স্নাতকে প্রায় সাড়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকার আশঙ্কা

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে স্নাতক ও সমমান পর্যায়ে প্রায় সাড়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকবে। এতে জাত…

শিক্ষা

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে অনিশ্চয়তায় কিশোরগঞ্জের ফারজানা

কিশোরগঞ্জের হোসেনপুরের ফারজানা আক্তার এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন। তাঁর স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএসের মাধ্যমে …

কুমিল্লার দেবিদ্বারে আলিমে পাস করেনি কেউই: বাগমারা মাদ্রাসায় ছিল না আলিমের একজন শিক্ষকও
শিক্ষা

কুমিল্লার দেবিদ্বারে আলিমে পাস করেনি কেউই: বাগমারা মাদ্রাসায় ছিল না আলিমের একজন শিক্ষকও

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারে…

শিক্ষা

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয়ের পূর্ণ চিত্র: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ, শুধু ইংরেজিতেই ফেল ৪৬ হাজার ৬৮৯

রংপুর বিভাগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর ৬০ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁ…