…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

কলকাতায় গড়া হবে ভারতের প্রথম সরকারি ম্যাজিক ইনস্টিটিউট, নাম হবে পি সি সরকারের

নিজস্ব প্রতিবেদক
কলকাতায় গড়া হবে ভারতের প্রথম সরকারি ম্যাজিক ইনস্টিটিউট, নাম হবে পি সি সরকারের
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকার জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কলকাতায় একটি ম্যাজিক ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় কলকাতায় গড়বে এই ম্যাজিক ইনস্টিটিউট। এটি হবে ভারতের মধ্যে প্রথম একটি সরকারি ম্যাজিক ইনস্টিটিউট।

কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের নামে গড়া হবে এই ইনস্টিটিউট।

এই ম্যাজিক ইনস্টিটিউট গড়ার লক্ষ্য হবে বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্পকে এগিয়ে নেওয়া। এই ইনস্টিটিউটের অধীনে গড়া হবে একটি জাদুস্কুলও।

এই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে এক বৈঠকে কলকাতায় জাদু ইনস্টিটিউট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিংবদন্তি জাদুকর পি সি সরকারের ছেলে পি সি সরকার (জুনিয়র) এই বৈঠকে উপস্থিত হয়ে জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গড়া নিয়ে নানা পরামর্শ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পি সি সরকার জুনিয়রের সহধর্মিণী জাদুশিল্পী জয়শ্রী সরকার ও তাঁর কন্যা জাদুশিল্পী মেনকা।

এই লক্ষ্যে এদিন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এই উপদেষ্টা কমিটির প্রধান করা হয়েছে জাদুকর পি সি সরকারকে (জুনিয়র)। এই কমিটিতে কলকাতার নামীদামি জাদুশিল্পী ও বিশিষ্টজনেরা থাকবেন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি হবে।

এদিনের এই প্রথম বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতিসচিব সৌমিত্র মোহন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

খেরসনে বিরল যুদ্ধবিরতি শেষের পথে, রুশ হামলায় ইউক্রেনজুড়ে হাজারো বাড়ি বিদ্যুৎহীন, ভিনিৎসিয়ায় নিহত ২
আন্তর্জাতিক

খেরসনে বিরল যুদ্ধবিরতি শেষের পথে, রুশ হামলায় ইউক্রেনজুড়ে হাজারো বাড়ি বিদ্যুৎহীন, ভিনিৎসিয়ায় নিহত ২

ইউক্রেনের খেরসন অঞ্চলে বিরল মানবিক যুদ্ধবিরতি রোববার রাতে শেষ হতে যাচ্ছে। রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহর থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ করে দিয়েছি…

আন্তর্জাতিক

হারগেইসায় পরিচয়পত্র পেশ করলেন সোমালিল্যান্ডে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত, দূতাবাসের ভিত্তিপ্রস্তরও স্থাপন

সোমালিল্যান্ডে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত তাঁর পরিচয়পত্র পেশ করেছেন বিচ্ছিন্নতাবাদী অঞ্চলটির প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে পরিচয়পত…

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট: তাফতান সীমান্তে সরবরাহ বন্ধে কেজি ৭০০ রুপি
আন্তর্জাতিক

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট: তাফতান সীমান্তে সরবরাহ বন্ধে কেজি ৭০০ রুপি

পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে এ…

বন্ডি সৈকতের হামলার পর সিডনির রাস্তায় সশস্ত্র পুলিশের টহল শুরু
আন্তর্জাতিক

বন্ডি সৈকতের হামলার পর সিডনির রাস্তায় সশস্ত্র পুলিশের টহল শুরু

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় ভারী অস্ত্র হাতে পুলিশ কর্মকর্তাদের টহল শুরু হয়েছে। গত বছর বন্ডি সৈকতে প্রাণঘাতী গুলির ঘটনার পর জোরদার করা নিরাপত্তা ব্…