…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার মামলা ও শৃঙ্খলার তথ্য তলব সদর দপ্তরের, সময় ৩ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার মামলা ও শৃঙ্খলার তথ্য তলব সদর দপ্তরের, সময় ৩ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর। এ জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি পাঠিয়ে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। তথ্য চাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন রয়েছেন।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, থাকলে মামলার সর্বশেষ অবস্থা ও হালনাগাদ তথ্য জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হার্ডকপি ও সফটকপি — উভয় মাধ্যমেই এসব তথ্য পাঠাতে হবে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে বিভিন্ন ইউনিটের কাছে পুনরায় তথ্য চাওয়া হয়েছে।

তালিকায় থাকা ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তাঁরা পুলিশ সদর দপ্তর, ডিএমপি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামারুম মুনিরা বলেন, ‘রুটিন ওয়ার্ক হিসেবে এ চিঠি দেওয়া হয়েছে, অন্য কোনো বিষয় নেই।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাইবান্ধায় ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, হাতে পাওয়া চিরকুটে ছয়জনের নাম
আইন ও অপরাধ

গাইবান্ধায় ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, হাতে পাওয়া চিরকুটে ছয়জনের নাম

গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা পাতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর হাতে পাওয়া একটি চিরকুটে নিজের মৃত্যুর জন্য…

ওয়ারীর বাসায় বসে যুক্তরাষ্ট্র থেকে চলত ‘কুশ’ ল্যাব, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক গ্রেপ্তার
আইন ও অপরাধ

ওয়ারীর বাসায় বসে যুক্তরাষ্ট্র থেকে চলত ‘কুশ’ ল্যাব, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ম…

পল্লবীর রামিসা হত্যা মামলায় ২৮ দিনে রায়, অথচ দেশে ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা
আইন ও অপরাধ

পল্লবীর রামিসা হত্যা মামলায় ২৮ দিনে রায়, অথচ দেশে ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা

রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার বিচার শেষ করে মাত্র ২৮ দিনে রায় ঘোষণা হয়েছে। একই ধরনের অসংখ্য হত্যা মামলা নিষ্পত্তির অপেক্ষায় বছরের পর বছ…

আইন ও অপরাধ

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রানী কারাগারে

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…