…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রানী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক।

রোববার ১ নভেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। পুতুল রানী ইসলামপুর পৌর শহরের বাজারি পাড়া এলাকার মৃত সাদাফলের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। পরে মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার পর ৯ অক্টোবর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে পুতুল রানীসহ মোট ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া।

পরে পুলিশ রোববার দুপুরে ইসলামপুর পৌর শহরের বাজারি পাড়া এলাকায় পুতুল রানীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুতুল রানী সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরে তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে, পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাইবান্ধায় ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, হাতে পাওয়া চিরকুটে ছয়জনের নাম
আইন ও অপরাধ

গাইবান্ধায় ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, হাতে পাওয়া চিরকুটে ছয়জনের নাম

গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা পাতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর হাতে পাওয়া একটি চিরকুটে নিজের মৃত্যুর জন্য…

ওয়ারীর বাসায় বসে যুক্তরাষ্ট্র থেকে চলত ‘কুশ’ ল্যাব, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক গ্রেপ্তার
আইন ও অপরাধ

ওয়ারীর বাসায় বসে যুক্তরাষ্ট্র থেকে চলত ‘কুশ’ ল্যাব, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ম…

পল্লবীর রামিসা হত্যা মামলায় ২৮ দিনে রায়, অথচ দেশে ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা
আইন ও অপরাধ

পল্লবীর রামিসা হত্যা মামলায় ২৮ দিনে রায়, অথচ দেশে ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা

রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার বিচার শেষ করে মাত্র ২৮ দিনে রায় ঘোষণা হয়েছে। একই ধরনের অসংখ্য হত্যা মামলা নিষ্পত্তির অপেক্ষায় বছরের পর বছ…

৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার মামলা ও শৃঙ্খলার তথ্য তলব সদর দপ্তরের, সময় ৩ নভেম্বর পর্যন্ত
আইন ও অপরাধ

৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার মামলা ও শৃঙ্খলার তথ্য তলব সদর দপ্তরের, সময় ৩ নভেম্বর পর্যন্ত

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর। এ জন্য দ…