…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম: এক লাইনে লেখা যাবে রেজিস্ট্রেশন নম্বর

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের (দৈর্ঘ্য ও প্রস্থ) রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।

নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় বিভাগের আরও খবর

পোশাক খাতে ষড়যন্ত্র হলে কঠোর ব্যবস্থা, সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকের পর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর; মিরপুর-গাজীপুরে আজও অবরোধ-সংঘর্ষ
জাতীয়

পোশাক খাতে ষড়যন্ত্র হলে কঠোর ব্যবস্থা, সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকের পর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর; মিরপুর-গাজীপুরে আজও অবরোধ-সংঘর্ষ

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ ষড়যন্ত্রে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ; সড়কের পাশের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি
জাতীয়

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ; সড়কের পাশের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি

সাভারের আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ …

গাজীপুরে কোনাবাড়ী থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত অবরোধ, মিরপুর-১০-এ টিয়ারশেল; সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

গাজীপুরে কোনাবাড়ী থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত অবরোধ, মিরপুর-১০-এ টিয়ারশেল; সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলনে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্…

জাতীয় জাদুঘরে জমিদারদের কারুকাজের পালঙ্ক: ফরিদপুরেরটি লম্বায় ১২৩ ইঞ্চি, লোহাগড়ারটি ১২৫ ইঞ্চি
জাতীয়

জাতীয় জাদুঘরে জমিদারদের কারুকাজের পালঙ্ক: ফরিদপুরেরটি লম্বায় ১২৩ ইঞ্চি, লোহাগড়ারটি ১২৫ ইঞ্চি

ঢাকার জাতীয় জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের ৩১ ও ৩২ নম্বর কাঠের শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত বিশাল পালঙ্কগুলো দর্শনার্থীদের আলাদা করে…