…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দুই দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৭৮৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
দুই দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৭৮৬ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর দুই দিনের মাথায় আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করেছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম সোনার অলংকারের দাম ভ্যাটসহ ১৮ হাজার ৯৩৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৭৮৬ টাকা।

সোমবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার অলংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৮৫ টাকা; প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৮৭১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৫ হাজার ৫৩৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ১২৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার অলংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৯০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ১ লাখ ৪৭ হাজার ৯৩২ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আগের তুলনায় ৩ হাজার ১৯৪ টাকা বেড়েছে।

এর আগে গত শনিবার দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়। এতে ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার সকাল ১০টা থেকে ওই দাম কার্যকর হয়। তবে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

সোনার পাশাপাশি রুপার অলংকারের দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ভ্যাটসহ ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো সোনার অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

তিতাসে আরও দুটি কূপ খননের পরিকল্পনা: ৫৯২ কোটি টাকায় দিনে মিলতে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস
অর্থনীতি ও ব্যবসা

তিতাসে আরও দুটি কূপ খননের পরিকল্পনা: ৫৯২ কোটি টাকায় দিনে মিলতে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস

দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে আরও দুটি কূপ খনন করতে চায় সরকার। তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে এই দুটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খননে খর…

অর্থনীতি ও ব্যবসা

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ, গঠিত হলো মজুরি বোর্ড

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট…

খরচের চাপে অবসরের পরিকল্পনা নেই ৮১ শতাংশ বেসরকারি কর্মীর: মেটলাইফের জরিপ
অর্থনীতি ও ব্যবসা

খরচের চাপে অবসরের পরিকল্পনা নেই ৮১ শতাংশ বেসরকারি কর্মীর: মেটলাইফের জরিপ

দেশের বেসরকারি খাতের প্রায় ৮১ শতাংশ কর্মীর কোনো নির্দিষ্ট অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই। বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের সর্বশেষ ‘এমপ্লয…

‘ফ্রিজ সিগারেট’ ডাকনামে আপত্তি নেই কোকা-কোলা সিইওর, তৃতীয় প্রান্তিকে ডায়েট কোকের বিক্রি বেড়েছে ৬ শতাংশ
অর্থনীতি ও ব্যবসা

‘ফ্রিজ সিগারেট’ ডাকনামে আপত্তি নেই কোকা-কোলা সিইওর, তৃতীয় প্রান্তিকে ডায়েট কোকের বিক্রি বেড়েছে ৬ শতাংশ

ডায়েট কোক আবার আলোচনার কেন্দ্রে। সামাজিক মাধ্যমে এক বছর আগে পাওয়া ‘ফ্রিজ সিগারেট’ ডাকনাম নিয়ে এবার মুখ খুলেছেন কোকা-কোলার প্রধান নির্বাহী কর্মকর্তা…