…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর ফের দুই দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার আমলি আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মিন্টুর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন; শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মিন্টুর তিন দিনের রিমান্ড শেষ হয় গত শুক্রবার। ওই রিমান্ড চলাকালেই মামলাটি থানা-পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়।

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করে নতুন তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আবার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

সোমবার দুপুরে শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রিমান্ড শুনানিতে মিন্টুর আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁর যুক্তি ছিল, মিন্টুকে ইতিমধ্যে একবার রিমান্ডে নেওয়া হয়েছে; তাই দ্বিতীয়বার রিমান্ডের প্রয়োজন নেই।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, আগের রিমান্ড হয়েছিল অন্য তদন্ত কর্মকর্তার সময়ে। নতুন তদন্ত কর্মকর্তারও আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, শুনানির সময় মিন্টুকে আদালতে হাজির করা হয়েছিল। রিমান্ড মঞ্জুরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর দিন হাসপাতালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে অবরুদ্ধ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বাবার কথায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিন্টু।

শাকিল হত্যা মামলায় আনিসুর রহমান ও মো. আল-আমিন নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদেরও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চার মাসেও জানা গেল না কেন খুন হলেন মা ও তিন বোন: রায়পুরের জুনায়েদের প্রশ্ন
আইন ও অপরাধ

চার মাসেও জানা গেল না কেন খুন হলেন মা ও তিন বোন: রায়পুরের জুনায়েদের প্রশ্ন

‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনও সেই কারণই জানতে পারলাম না।’ কথাগুলো বলতে গিয়ে বারবার আবেগ…

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে
আইন ও অপরাধ

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।…

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবির হত্যায় মামলা, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবির হত্যায় মামলা, গ্রেপ্তার ১

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

আইন ও অপরাধ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমুসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেকমন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্য…