…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০টি ডাইং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকা, অবৈধভাবে সংযোগ নেওয়া এবং কারখানায় তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার হাজী আব্দুল বারেক রোডের আগানগর এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বন্ধ করে দেওয়া কারখানাগুলো হলো সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক নির্দেশনা দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল ও উপপরিচালক মো. সৈয়দ আহমেদ কবির। ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদও অভিযানে উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও কেরানীগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

জলবায়ুতে ঘরহারা বস্তিবাসীদের ১৩ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে, সংলাপে উঠল ৭০ শতাংশের গ্রামছাড়ার হিসাব
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ুতে ঘরহারা বস্তিবাসীদের ১৩ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে, সংলাপে উঠল ৭০ শতাংশের গ্রামছাড়ার হিসাব

নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও খরায় ঘরবাড়ি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষেরা প্রধানমন্ত্রীর কাছে ১৩ দফা দাবি জানিয়েছেন। ঢাকা, রাজশাহী ও…

বদলে যাচ্ছে শীতের চেনা ছন্দ: দেরিতে আসছে শীত, সঙ্গে বাড়ছে ধোঁয়াশা আর ফসলের ঝুঁকি
আবহাওয়া ও পরিবেশ

বদলে যাচ্ছে শীতের চেনা ছন্দ: দেরিতে আসছে শীত, সঙ্গে বাড়ছে ধোঁয়াশা আর ফসলের ঝুঁকি

শিশিরভেজা ঘাস, কুয়াশায় ঢাকা পথঘাট, ভোরের হিমেল বাতাস আর খেজুরের রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা—একসময় অগ্রহায়ণের শুরুতেই প্রকৃতি জানান দিত শীতের আগমনী…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৪, আর বাতাসের মান চিহ্নিত করা হয়েছে ‘অস্বাস্থ্যকর’ হি…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ প্রধানত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রোববার (১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জান…