…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ভোকেশনাল পরীক্ষার খাতা দেখায় পৌনে ৪ কোটি টাকা পাচ্ছেন পরীক্ষকরা, ৮টি চেক ইস্যু কারিগরি বোর্ডের

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক হিসেবে প্রায় পৌনে চার কোটি টাকা পাচ্ছেন পরীক্ষকরা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এরই মধ্যে এই অর্থের চেক ইস্যু করেছে।

সোমবার (২ নভেম্বর) বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের পারিশ্রমিক বাবদ মোট ৩ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ১৮৮ টাকার ৮টি চেক ইস্যু করা হয়েছে।

এসব চেকের অর্থ সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের নিজ নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে স্থানান্তর করতে সোনালী ব্যাংক পিএলসির আগারগাঁও শাখার ব্যবস্থাপককে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বোর্ড।

চিঠিতে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে প্রযোজ্য ব্যাংক চার্জ প্রাপকদের পাওনা টাকা থেকে কেটে নেওয়া হবে।

যেসব ব্যাংক হিসাব নম্বরে গরমিল বা ভুলত্রুটি থাকবে, সেসব হিসাবের জন্য বরাদ্দ করা অর্থ বোর্ডের সান্ড্রি হিসাবে জমা থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশসহ যৌক্তিক আবেদন করলে এবং সংশোধিত তালিকা পাঠানো হলে ওই হিসাব থেকে অর্থ পাঠানো যাবে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

বাংলাদেশে যাত্রা শুরু রাইজ এআইয়ের, এক প্ল্যাটফর্মে ২৫টির বেশি এআই মডেল

২৫টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলসমৃদ্ধ নতুন প্ল্যাটফর্ম ‘রাইজ এআই’ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গবেষণা, শিক্ষা ও কনটেন্ট তৈরির বিভিন্ন এআই ট…

শিক্ষক প্রশিক্ষণে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষা

শিক্ষক প্রশিক্ষণে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছান…

শিক্ষা

পলিটেকনিকে চিফ ইনস্ট্রাক্টর পদে ৫ প্রার্থীকে সুপারিশ করল পিএসসি

বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিন ক্যাটাগরির চিফ ইনস্ট্রাক্টর পদে মোট পাঁচ…

পথশিশুদের পাঠদান থেকে রক্তদান: নগরবাসীর পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষা

পথশিশুদের পাঠদান থেকে রক্তদান: নগরবাসীর পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বহুতল ভবন, যানবাহনের কোলাহল আর কংক্রিটের বিস্তারের মাঝে সবুজে ঘেরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কৃষি গবেষণা ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি পরি…