…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বাংলাদেশে যাত্রা শুরু রাইজ এআইয়ের, এক প্ল্যাটফর্মে ২৫টির বেশি এআই মডেল

নিজস্ব প্রতিবেদক

২৫টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলসমৃদ্ধ নতুন প্ল্যাটফর্ম ‘রাইজ এআই’ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গবেষণা, শিক্ষা ও কনটেন্ট তৈরির বিভিন্ন এআই টুল তরুণদের জন্য আরও সহজলভ্য করে তোলার লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

ভিয়ন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগলু আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। একটি স্বতন্ত্র অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে রাইজ এআই ব্যবহার করা যাবে। দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্যই প্ল্যাটফর্মটি উন্মুক্ত।

রাইজ এআইয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি, গবেষণা, ছবি তৈরি, ভিডিও নির্মাণ ও অডিও তৈরির বিভিন্ন সুবিধা। প্ল্যাটফর্মটিতে তিনটি প্রধান ফিচার রয়েছে—ইমাজিন স্টুডিও, স্টাডি হাব ও প্লাগইনস।

ইমাজিন স্টুডিওর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিও ও অডিও তৈরি করতে পারবেন। স্টাডি হাবে রয়েছে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা। আর প্লাগইনসের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও দৈনন্দিন কাজ সহজ করার বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।

প্ল্যাটফর্মটিতে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি বিনামূল্যের প্যাকেজের পাশাপাশি পাঁচটি সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে, যেগুলোর মূল্য যথাক্রমে ১০০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা ও ১,৫০০ টাকা। মোবাইল অপারেটর নির্বিশেষে ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায় এসব প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন।

শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, কনটেন্ট নির্মাতা ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের কথা মাথায় রেখে তৈরি রাইজ এআইয়ের লক্ষ্য হলো শিক্ষা, গবেষণা, কনটেন্ট নির্মাণ ও দৈনন্দিন বিভিন্ন কাজে এআই ব্যবহারের সুযোগ করে দেওয়া। প্ল্যাটফর্মটি তরুণদের নতুন ধারণা বিকাশ, সৃজনশীলতার সম্ভাবনা অন্বেষণ ও নতুন সুযোগ তৈরিতেও সহায়তা করবে বলে জানানো হয়েছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, “আগামী প্রজন্মের উদ্ভাবন যেন ভৌগোলিক অবস্থান, ক্রয়ক্ষমতা কিংবা প্রযুক্তির সহজলভ্যতার সীমাবদ্ধতায় আটকে না থাকে। বাংলাদেশের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। রাইজ এআইয়ের মাধ্যমে আমরা বিশ্বমানের প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলছি, যাতে তরুণরা শুধু ডিজিটাল ভবিষ্যতের অংশ হতে পারে তাই নয়, বরং সেই ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখতে পারে।”

এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি রাইজের অঙ্গীকার আরও সুদৃঢ় হলো। একই সঙ্গে বাংলাদেশের প্রতিটি প্রান্তের তরুণদের কাছে উদীয়মান প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যও এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষক প্রশিক্ষণে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষা

শিক্ষক প্রশিক্ষণে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছান…

শিক্ষা

ভোকেশনাল পরীক্ষার খাতা দেখায় পৌনে ৪ কোটি টাকা পাচ্ছেন পরীক্ষকরা, ৮টি চেক ইস্যু কারিগরি বোর্ডের

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক হিসেবে প্রায় পৌনে চার কোটি টাকা পাচ্ছেন পরীক্ষকরা। বাংলাদেশ…

শিক্ষা

পলিটেকনিকে চিফ ইনস্ট্রাক্টর পদে ৫ প্রার্থীকে সুপারিশ করল পিএসসি

বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিন ক্যাটাগরির চিফ ইনস্ট্রাক্টর পদে মোট পাঁচ…

পথশিশুদের পাঠদান থেকে রক্তদান: নগরবাসীর পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষা

পথশিশুদের পাঠদান থেকে রক্তদান: নগরবাসীর পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বহুতল ভবন, যানবাহনের কোলাহল আর কংক্রিটের বিস্তারের মাঝে সবুজে ঘেরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কৃষি গবেষণা ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি পরি…