…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে আফগানিস্তান, নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে

নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে আফগানিস্তান, নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে আফগানিস্তান। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে আফগানরা। এই সংস্করণে এটাই তাদের সর্বোচ্চ অবস্থান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নেমে গেছে সাত নম্বরে।

সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে ভালো সময় কাটাচ্ছে আফগানিস্তান। গত আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে তারা ৪-০ ব্যবধানে জিতেছিল।

এরপর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত থেকে শিরোপা জেতে দলটি। শারজায় ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আফগানিস্তান।

ওই ত্রিদেশীয় সিরিজে সিরিজসেরা হন অধিনায়ক রশিদ খান। পুরো প্রতিযোগিতায় ১১ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষেও দাপট দেখিয়েছে আফগানরা। বাংলাদেশকে ১৬০ রানে অলআউট করে ৩৫ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টিতে জিতেছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১ দশমিক ০৯। র‌্যাঙ্কিংয়ে এরই মধ্যে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে পেছনে ফেলেছিল তারা, এবার ছাড়িয়ে গেল শ্রীলঙ্কাকেও।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের চারটি অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অন্যদিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড, এই সংস্করণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারত ও অস্ট্রেলিয়া।

খেলা বিভাগের আরও খবর

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন, মোট আবেদন ছাড়াল ১২ কোটি
খেলা

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন, মোট আবেদন ছাড়াল ১২ কোটি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১১ মাস বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদনের হিড়িক। ১৯৩ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে …

খেলা

ইনফান্তিনোকে নিয়ে ৪২ প্রশ্নের চিঠি উয়েফার, ফিফার উত্তরের অপেক্ষা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও নানা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে উয়েফা। ইনফান্তিনোর শাসনকাল ও প্রশাসনিক কার্যক্রম ঘ…

খেলা

বোলার হান্টের বিজয়ীরা থাকবেন এইচপি ইউনিটে, দায়িত্ব নিলেন তামিম

গত অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ কর্মসূচি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কর্মসূচি শেষে সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভ…

খেলা

গোল করেও জাতীয় দলে উপেক্ষিত ফর্টিসের স্ট্রাইকার রাফায়েল টুডু

বাংলাদেশের ফুটবলাররা আন্তর্জাতিক ফুটবলে গোলখরায় ভুগলেও ফর্টিসের হয়ে রাফায়েল টুডু এএফসি চ্যালেঞ্জ লিগে ভারত ও তাজিকিস্তানের ক্লাবের বিপক্ষে গোল করেছ…