…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

কেপটাউন টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: দক্ষিণ আফ্রিকার কোচ প্রিন্স ও ব্যাটার ভেরেইনাকে শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদক
কেপটাউন টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: দক্ষিণ আফ্রিকার কোচ প্রিন্স ও ব্যাটার ভেরেইনাকে শাস্তি দিল আইসিসি
ছবি: সংগৃহীত

কেপটাউন টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও ব্যাটার কাইল ভেরেইনাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তিরস্কারের পাশাপাশি দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ওপেনার মার্কোস অ্যাকারমানকে ঘিরে এই ঘটনা ঘটে। মিচেল স্টার্কের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন অ্যাকারমান।

অ্যাকারমান রিভিউ করতে চাইলেও ১৫ সেকেন্ড সময় পেরিয়ে যাওয়ায় আম্পায়াররা তা গ্রহণ করেননি। রিভিউয়ের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাকারমান মাঠ ছাড়তে শুরু করলে প্রিন্স বারবার আম্পায়ারদের উদ্দেশে চিৎকার করেছিলেন বলে জানিয়েছে আইসিসি। ব্যাটিং কোচের দাবি ছিল, রিভিউ নিতে তখনো সময় বাকি ছিল।

অন্যদিকে অ্যাকারমানকে মাঠের ভেতরে থাকার পরামর্শ দিয়েছিলেন ভেরেইনা। এই কারণেই অ্যাকারমানের মাঠ ছাড়তে দেরি হয়েছিল। তবে ভেরেইনা ওই ম্যাচের মূল একাদশে ছিলেন না।

এই ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন প্রিন্স ও ভেরেইনা। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করাই এই ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়।

গত ২৪ মাসে এটিই ছিল দুজনের প্রথম অপরাধ। তাই তিরস্কারের শাস্তির পাশাপাশি তাঁদের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

খেলা বিভাগের আরও খবর

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন, মোট আবেদন ছাড়াল ১২ কোটি
খেলা

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন, মোট আবেদন ছাড়াল ১২ কোটি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১১ মাস বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদনের হিড়িক। ১৯৩ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে …

খেলা

ইনফান্তিনোকে নিয়ে ৪২ প্রশ্নের চিঠি উয়েফার, ফিফার উত্তরের অপেক্ষা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও নানা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে উয়েফা। ইনফান্তিনোর শাসনকাল ও প্রশাসনিক কার্যক্রম ঘ…

খেলা

বোলার হান্টের বিজয়ীরা থাকবেন এইচপি ইউনিটে, দায়িত্ব নিলেন তামিম

গত অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ কর্মসূচি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কর্মসূচি শেষে সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভ…

খেলা

গোল করেও জাতীয় দলে উপেক্ষিত ফর্টিসের স্ট্রাইকার রাফায়েল টুডু

বাংলাদেশের ফুটবলাররা আন্তর্জাতিক ফুটবলে গোলখরায় ভুগলেও ফর্টিসের হয়ে রাফায়েল টুডু এএফসি চ্যালেঞ্জ লিগে ভারত ও তাজিকিস্তানের ক্লাবের বিপক্ষে গোল করেছ…