…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, তালিকা অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের জন্য সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য অনুমোদিত সরকারি ছুটির তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। তবে এই ১৫ দিনের মধ্যে চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে—দুটি শুক্রবার ও দুটি শনিবার।

অন্যদিকে বাংলা নববর্ষ ও ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে আরও ১৪ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে—একটি শুক্রবার ও দুটি শনিবার।

ফলে ১৫ দিনের সাধারণ ছুটি ও ১৪ দিনের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন হলেও, সাপ্তাহিক ছুটির দিনে পড়ে যাওয়া সাত দিন বাদ দিলে আগামী বছর কার্যকর সরকারি ছুটি হবে মোট ২২ দিন।

এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রাম ও দেশের অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসবে দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।

ছুটির তালিকার পাশাপাশি একই বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য প্রস্তুতকৃত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

এর আগে জারি করা অধ্যাদেশটিকে সংবিধানের নিয়ম অনুসারে জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করার লক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

নতুন এই সংশোধনীতে দেশীয় শিল্প সংরক্ষণ, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন ও বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে। সম্প্রতি জারি করা অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের লক্ষ্যে তৈরি এই খসড়াটি ইতিমধ্যে বিপিডিএ ও আইএমইডির ওয়েবসাইটে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হয়েছিল।

রাজনীতি বিভাগের আরও খবর

তালতলীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত
রাজনীতি

তালতলীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ …

রাজনীতি

২০২৬ সালের নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইন’ বললেন বিএনপি নেতা হারুনুর রশিদ

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর র…

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের, ‘জনজীবনে নতুন সংকট তৈরি হবে’ বললেন গোলাম পরওয়ার
রাজনীতি

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের, ‘জনজীবনে নতুন সংকট তৈরি হবে’ বললেন গোলাম পরওয়ার

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দেওয়া এক বিবৃতিতে দল…

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামান
রাজনীতি

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ…