…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

২০২৬ সালের নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইন’ বললেন বিএনপি নেতা হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে সন্তুষ্ট করতে ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে দলটির চাহিদা অনুযায়ী আসন দিয়েছেন। তাঁর অভিযোগ, তা না হলে জামায়াত নির্বাচনে আসত না।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ভোট ১ লাখ ৯০ হাজার কোনো দিনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তাঁর ভাষায়, জামায়াতে ইসলামকে সন্তুষ্ট করার জন্য ড. ইউনূস সারা বাংলাদেশে তাদের চাহিদামতো আসন দিয়ে বিদায় নিয়েছেন, এটাই ইতিহাস, এটাই ঘটনা।

হারুনুর রশিদ আরও বলেন, জামায়াতে ইসলাম পিআর চায়, গণভোট দিতে হবে, নইলে তারা নির্বাচন করবে না বলেছিল। তাঁর ভাষায়, তখন নির্বাচন না দিলে সংকট তৈরি হতো, ড. ইউনূসকে বিদায় নিতে হতো এবং তিনি আর ক্ষমতা দীর্ঘায়িত করতে পারতেন না।

তিনি অভিযোগ করেন, সেই সময় জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা করা হয়েছিল—তারা কোন কোন আসন চায়। তাঁর দাবি, জামায়াতে ইসলাম যে তালিকা ড. ইউনূসকে দিয়েছিল, সেগুলোই তাদের দিয়ে সন্তুষ্ট করে তিনি বিদায় নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পরাজয় হয়নি দাবি করে হারুনুর রশিদ বলেন, ‘আপনারা হারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা হারেননি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি হারে নাই। ড. ইউনূসের মেটিকুলাস ডিজাইনের নির্বাচন। এটি হচ্ছে বাস্তব ঘটনা।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাসেম আলীসহ অনেকে।

রাজনীতি বিভাগের আরও খবর

তালতলীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত
রাজনীতি

তালতলীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মোস্তাকের সদস্য পদ স্থগিত

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ …

রাজনীতি

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, তালিকা অনুমোদন মন্ত্রিসভার

২০২৭ সালের জন্য সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত…

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের, ‘জনজীবনে নতুন সংকট তৈরি হবে’ বললেন গোলাম পরওয়ার
রাজনীতি

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের, ‘জনজীবনে নতুন সংকট তৈরি হবে’ বললেন গোলাম পরওয়ার

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দেওয়া এক বিবৃতিতে দল…

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামান
রাজনীতি

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ…