…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

এক দিনের সর্বাত্মক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবার স্বাভাবিক ধারায় ফিরছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের আন্দোলন ও ক্লাস বর্জনের কর্মসূচি শেষ হওয়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরছেন।

এর আগে সোমবার উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেন শিক্ষার্থীরা। এ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ রুটিন দায়িত্বের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

জানা গেছে, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় ঢাকায় যাওয়ায় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং রাতে শাটডাউনের ঘোষণা দেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে শিক্ষার্থী প্রতিনিধি মিনহাজ উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে ফিরছেন।

দীর্ঘদিনের বিভিন্ন আন্দোলন ও সাময়িক অচলাবস্থায় চুয়েটের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে।

তবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার এই সিদ্ধান্তের ফলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত পুনর্বিন্যাস করে শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার পথ প্রশস্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্পূর্ণ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছিলেন।

শিক্ষা বিভাগের আরও খবর

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই হাত হারানো রাব্বি পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫
শিক্ষা

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই হাত হারানো রাব্বি পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি দুর্ঘটনায় দুই হাত হারানোর পর পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়…

চুয়েটে একদিনের রুটিন দায়িত্বে ভিসি নিয়োগের প্রতিবাদে সোমবার শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের
শিক্ষা

চুয়েটে একদিনের রুটিন দায়িত্বে ভিসি নিয়োগের প্রতিবাদে সোমবার শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের একদিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সোমবার (২ নভে…

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড ক…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়…