…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেন থেকে শটগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেন থেকে শটগান উদ্ধার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌপুলিশ ফাঁড়ির পাশের একটি ড্রেন থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শটগানটি উদ্ধার করা হয়েছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, 'পুলিশ বাহিনীর সদস্যরা এ ধরনের শটগান ব্যবহার করেন। তবে এটি পুলিশের শটগান কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের গণআন্দোলনে পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে।'

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশের বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। লুট হওয়া এসব অস্ত্রের কিছু এখনো উদ্ধার হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া এই শটগানটি সেই লুট হওয়া অস্ত্রেরই একটি হতে পারে।

তবে অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও বলেন, শটগানটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ঢাকার সোবহানবাগে স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার সোবহানবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে দুর্বৃত্তরা এই বি…

খুলনায় চাঁদাবাজিতে অতিষ্ঠ চিকিৎসক-ব্যবসায়ীরা, ১০ মাসে ৭৫ খুন
আইন ও অপরাধ

খুলনায় চাঁদাবাজিতে অতিষ্ঠ চিকিৎসক-ব্যবসায়ীরা, ১০ মাসে ৭৫ খুন

খুলনা নগরীর কমার্স কলেজের পাশে এক চিকিৎসকের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেছিল এই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানি’। ভয়ে থানায় কোনো অভিযোগ…

আইন ও অপরাধ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩১ বার পেছাল, ৫ নভেম্বর ১৩২তম দিন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়ে মামলার তদন্ত প্রতিবেদন একবারও জমা পড়েনি। আদালত ১৩…

আইন ও অপরাধ

খুলনায় ১২ দিনে সাত খুন, রূপসার নদীর চরে মিলল দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ

খুলনায় সহিংসতার ধারাবাহিকতা কোনোভাবেই থামছে না। সর্বশেষ রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১২ দিন…