…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

রাজধানীর চাল ও চিড়ার নমুনায় ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন: গবেষণায় শনাক্ত ২৭ ও ৫৫ শতাংশে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চাল ও চিড়ার নমুনায় ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন: গবেষণায় শনাক্ত ২৭ ও ৫৫ শতাংশে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার খোলাবাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা চাল ও চিড়ার নমুনায় লিভার ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন রাসায়নিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। গবেষণায় চালের ২৭ দশমিক ৬৩ শতাংশ ও চিড়ার ৫৫ শতাংশ নমুনায় এই বিষাক্ত উপাদান শনাক্ত হয়েছে।

‘বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হওয়া চাল ও চালজাত পণ্যে আফলাটক্সিনের উপস্থিতি: খাদ্য গ্রহণের মাধ্যমে আফলাটক্সিনের সংস্পর্শ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকির মূল্যায়ন’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘টক্সিকোলজি রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে।

আফলাটক্সিন মূলত নির্দিষ্ট কিছু ছত্রাক দ্বারা উৎপাদিত প্রাকৃতিক ও বিষাক্ত রাসায়নিক পদার্থ। গরম ও আর্দ্র পরিবেশে ঠিকমতো না শুকানো বা সংরক্ষণ না করা খাদ্যশস্যে এই ছত্রাক জন্মায়।

আফলাটক্সিনের দীর্ঘমেয়াদি বিষক্রিয়া লিভার সিরোসিস, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া এবং লিভার ক্যানসারের ঝুঁকি তৈরি করে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে নমুনাগুলোতে আফলাটক্সিনের মাত্রা নির্ধারিত আন্তর্জাতিক সর্বোচ্চ সীমার নিচে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রা তাৎক্ষণিকভাবে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি না করলেও দীর্ঘদিন নিয়মিতভাবে গ্রহণ করলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

গবেষকরা আলাদাভাবে মূল্যায়ন করেছেন, নমুনায় আফলাটক্সিনের মাত্রা নির্ধারিত সর্বোচ্চ সীমার নিচে থাকলেও নিয়মিত ও দীর্ঘমেয়াদে এসব খাদ্য গ্রহণে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কতটা হতে পারে।

ঢাকার খোলাবাজার ও সুপারশপ—দুই জায়গা থেকেই সংগ্রহ করা নমুনায় এই উপাদান মেলায় প্রতিদিনের প্রধান খাদ্য চাল ও চিড়ার সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ডেঙ্গুতে সাত মাসের শিশুর মৃত্যু, খবর শুনে সৌদিতে বাবারও মৃত্যু; একই দিনে হারাল পরিবারটি তিনজনকে
স্বাস্থ্য

ডেঙ্গুতে সাত মাসের শিশুর মৃত্যু, খবর শুনে সৌদিতে বাবারও মৃত্যু; একই দিনে হারাল পরিবারটি তিনজনকে

ডেঙ্গুতে আক্রান্ত সাত মাসের শিশুপুত্র আদরকে হারানোর শোক সইতে পারেননি সৌদি প্রবাসী বাবা আরিয়ান খান। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হ…

জামালপুর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল: সাত বছরেও শুরু হয়নি মূল ভবনের নির্মাণ
স্বাস্থ্য

জামালপুর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল: সাত বছরেও শুরু হয়নি মূল ভবনের নির্মাণ

২০১৯ সালের জুনে চালু হওয়ার কথা ছিল জামালপুর মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি মূল ভবনের নির্মাণকাজ। ন…

জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন, ডেঙ্গুতে মারা গেলেন বেরোবি শিক্ষার্থী চন্দন
স্বাস্থ্য

জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন, ডেঙ্গুতে মারা গেলেন বেরোবি শিক্ষার্থী চন্দন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম …

স্বাস্থ্য

ঋতু বদলের সময় বাড়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ: কারা ঝুঁকিতে, বাঁচার উপায় কী

প্রকৃতির নিয়মে ঋতু বদলালেও এই সময়ে স্বাস্থ্যের ওপর তার নেতিবাচক প্রভাব প্রতিবছরই এক পরিচিত দৃশ্য। তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার হেরফেরের পাশাপাশি এই…