…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে শর্টসার্কিটের আগুনে ১৫ কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় এক কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাইয়ে শর্টসার্কিটের আগুনে ১৫ কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় এক কোটি টাকা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১৫ কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ির পাশাপাশি ধান-চাল, সার, কীটনাশক, বীজধান, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের পল্লী বিদ্যুতের প্রধান খুঁটিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। এতে মুহূর্তের মধ্যে ১৫টি কৃষক পরিবারের বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের আরও অভিযোগ, দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিরাই থানার ওসি আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের সবাই কৃষিজীবী।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

শাল্লায় যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি ও দোকানে হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা
সিলেট বিভাগ

শাল্লায় যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি ও দোকানে হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ও দোকানে হামলা-লুটপাটের অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।…

জালালাবাদ গ্যাসের এলাকায় ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ
সিলেট বিভাগ

জালালাবাদ গ্যাসের এলাকায় ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ

সিলেটেও টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রি…

সন্তান জন্মের তিন দিন পর ওসমানীনগরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আইসিইউতে নবজাতক
সিলেট বিভাগ

সন্তান জন্মের তিন দিন পর ওসমানীনগরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আইসিইউতে নবজাতক

সিলেটের ওসমানীনগর উপজেলায় সন্তান জন্ম দেওয়ার তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামের এক নারী। রোববার রাত আটটার দিকে…

বড়লেখায় ‘জিন্নি হুজুরের’ নামে প্রতারণায় ৫ ভরির বেশি স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
সিলেট বিভাগ

বড়লেখায় ‘জিন্নি হুজুরের’ নামে প্রতারণায় ৫ ভরির বেশি স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে ‘জিন্নি হুজুর’-এর নামে এক গৃহবধূর কাছ থেকে পাঁচ ভরির বেশি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভ…